এক্সপ্লোর

৪২০০০ ফ্ল্যাটের দখল হাতে পেতে খদ্দেরদের একগুচ্ছ পিটিশন: আম্রপালী গোষ্ঠীর ৯টি সম্পত্তি সিল করার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: আম্রপালী গোষ্ঠীর নয়ডা ও গ্রেটার নয়ডায় সাতটি সম্পত্তি সিল করে দিতে বলল সুপ্রিম কোর্ট। ৪৬টি গ্রুপের কোম্পানি আম্রপালীর যাবতীয় নথিপত্র আছে ওই সাত জায়গায়। বিচারপতি ইউ ইউ ললিত ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বিহারের রাজগীর, বক্সারে সংস্থার আরও দুটি সম্পত্তিও সিল করার নির্দেশ দিয়েছে। বেঞ্চ বলেছে, সম্পত্তিগুলি সিল করার পর সেখানকার চাবি তুলে দিতে হবে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের হাতে। এছাড়াও পুলিশ হেফাজতে থাকা আম্রপালীর তিন ডিরেক্টরকে এই মর্মে শীর্ষ আদালত হলফনামা দিতে বলেছে যে, এই ৯টি বাড়ি বাদে আর কোথাও রিয়েল এস্টেট প্রতিষ্ঠানটির কোনও নথিপত্র রাখা নেই। যে সম্পত্তিগুলি সিল করতে বলা হয়েছে, সেখানে শুধু আদালত নিযুক্ত ফরেনসিক অডিটর ও তাঁদের অনুমোদিত প্রতিনিধিরাই প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছে বেঞ্চ। এও বলেছে, নয়ডা ও গ্রেটার নয়ডার সাতটি সম্পত্তি সিল করা পর্যন্ত আম্রপালীর ডিরেক্টরদের লক আপে নয়, থানায় রাখতে হবে। আম্রপালীর কাছ থেকে প্রায় ৪২০০০টি ফ্ল্যাটের দখল হাতে পাওয়ার জন্য খদ্দেরদের দায়ের করা একগুচ্ছ পিটিশনের প্রেক্ষিতে গতকালই সংস্থার তিন ডিরেক্টর অনিল কুমার শর্মা, শিব প্রিয়া ও অজয় কুমারের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কঠোর মনোভাব দেখিয়ে বেঞ্চ বলে, আম্রপালী আদালতের আগের নির্দেশ মেনে যাবতীয় নথি ফরেনসিক অডিটরদের হাতে তুলে দেয়নি, আদালতের সঙ্গে লুকোচুরি খেলছে। আম্রপালী গোষ্ঠীর ফরেনসিক অডিটের জন্য আদালত নিযুক্ত দুই অডিটর রবি ভাটিয়া ও পবন কুমার আগরওয়াল জানিয়েছিলেন, তারা এখনও সব নথিপত্র পাননি। এতে তাদের নির্দেশের ব্যাপক লঙ্ঘন করা হয়েছে বলে অভিমত জানায় বেঞ্চ। অ্যাকাউন্ট বইগুলি এখনও কেন হিসাবপরীক্ষকদের দেওয়া হয়নি, আম্রপালীর কাছে জানতেও চায় বেঞ্চ। পাশাপাশি সুপ্রিম কোর্ট জানায়, আম্রপালীর অভ্যন্তরীণ ও স্ট্যাটুটরি অডিটররা শুধু ২০১৫ পর্যন্তই অ্যাকাউন্ট বইগুলি চূড়ান্ত করেছেন, তারপর থেকে এখন পর্যন্ত সম্ভবত অ্যাকাউন্ট বইয়ের কোনও রেকর্ডই নেই। বেঞ্চ আরও জানায়, দুই হিসাব পরীক্ষকের বক্তব্য অনুসারে ৪৬টি গ্রুপের মধ্যে শুধু আম্রপালি জোডিয়াক ও আম্র্রপালি প্রিন্সলি এস্টেটের নথি তাঁদের দেওয়া হয়েছে, যদিও সবকটি গোষ্ঠীর সব নথি দিতে বলা হয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget