এক্সপ্লোর

বাবরি মসজিদ ধ্বংস মামলার শুনানির বিষয়ে নিম্ন আদালতের বিচারপতির রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: ২০১৯-এর এপ্রিলের মধ্যে কীভাবে বাবরি মসজিদ ধ্বংস মামলার শুনানি সম্পূর্ণ করার পরিকল্পনা করেছেন, সে বিষয়ে নিম্ন আদালতের বিচারপতির কাছ থেকে মুখবন্ধ খামে রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট। আজ বিচারপতি আর এফ নরিম্যান ও বিচারপতি ইন্দু মালহোত্রর বেঞ্চ উত্তরপ্রদেশ সরকারকে নোটিসও দিয়েছে। সর্বোচ্চ আদালত বলেছে, ‘বাবরি মসজিদ ধ্বংস মামলার শুনানি যাঁর এজলাসে চলছে, নিম্ন আদালতের সেই বিচারপতি এস কে যাদবের জেলা বিচারপতি হিসেবে পদোন্নতি আটকে আছে। এ বিষয়ে তিনি সুপ্রিম কোর্টের নির্দেশের আবেদন জানিয়েছেন। সেই অনুযায়ী নোটিস দেওয়া হচ্ছে। জেলা আদালতের বিচারপতি কীভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে শুনানি শেষ করবেন, সে বিষয়ে মুখবন্ধ খামে রিপোর্ট দেওয়ার জন্যও নোটিস দিয়েছি আমরা।’ বাবরি মসজিদ ধ্বংস মামলায় বিজেপি-র দুই প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর জোশী ও বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতীর বিচার চলছে। গত বছরের ১৯ এপ্রিল এই মামলার বিষয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ‘নতুন করে কোনও শুনানি হবে না। গোটা শুনানি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বিচারপতিকে বদলি করা যাবে না। একমাত্র দায়রা আদালত কোনও একটি দিনে শুনানি সম্ভব নয় বলে জানালে তবেই এই মামলা স্থগিত থাকবে। দায়রা আদালতই শুনানি সম্পূর্ণ করবে। এই নির্দেশ দেওয়ার দু’বছরের মধ্যে রায় দিতে হবে।’ সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর প্রায় দেড় বছর কেটে গিয়েছে। সেই কারণেই মামলার অগ্রগতির বিষয়ে রিপোর্ট চাইল শীর্ষ আদালত।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget