এক্সপ্লোর

‘বিদায় পৃথিবী, আমার মৃত্যুর খবর স্কুলকে জানিও’, হাতে লিখে আত্মঘাতী সপ্তম শ্রেণীর ছাত্রী

নয়াদিল্লি: স্কুলে শিক্ষক বকাঝকা করায় হতাশায় আত্মঘাতী হল সপ্তম শ্রেণীর এক ছাত্রী। এমনই অভিযোগ উঠেছে পশ্চিম দিল্লিতে। ওই ছাত্রীর মায়ের অভিযোগ, স্কুলের শিক্ষক তাঁর মেয়েকে ‘চরিত্রহীন’ বলে বকুনি দিয়েছিলেন। পুলিশ ছাত্রীর আত্মহত্যার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, ইন্দ্রপুরী এলাকায় বাড়িতে মায়ের অনুপস্থিতিতে সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে ওই ছাত্রী আত্মহত্যা করেছে। ছাত্রীর মা পেশায় অ্যাডভোকেট ওই সময় আদালতে ছিলেন। পুলিশের এক আধিকারিক বলেছেন, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। ছাত্রীর মা বলেছেন, গত শুক্রবার কাঁদতে কাঁদতে ফিরে তাঁর মেয়ে অভিযোগ করেছিল যে, তাকে এক শিক্ষক বকাঝকা ও গালিগালাজ করেছেন। এতে সে খুবই ভেঙে পড়ে। শনিবার স্কুলেও যেতে চায়নি সে। ছাত্রীর মা আদালতে কাজ থাকায় পরের দিন স্কুলে যেতে পারেননি। কিন্তু সোমবার তাকে নিয়ে স্কুলে যাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। শনিবার ছাত্রীটি স্কুলে যায়নি। সোমবারের অঙ্ক বিষয়ে বাড়ির কাজ করছিল সে। বাড়িতে একাই ছিল সে। বাড়িতে ফিরে মা মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। মায়ের দাবি, ছাত্রীর এক হাতে লেখা ছিল ‘আমার মৃত্যুর খবর অবশ্যই স্কুলকে জানাবে। বিদায় পৃথিবী’। অন্যহাতে সে লেখে, ‘আমি আমার মা ও ঠাকুরমাকে ভালোবাসি’। কব্জিতে সে লিখেছিল, ভগবান কৃষ্ণ, আমি তোমার কাছে আসছি’। আগামী ২০ ডিসেম্বর মেয়েটির জন্মদিন। ওই জন্মদিনের জন্য সে সাগ্রহে অপেক্ষা করছিল বলে তার মা জানিয়েছেন। মায়ের অভিযোগ, তাঁর মেয়ে প্রায়ই ক্লাসের শিক্ষকের বিরুদ্ধে গালাগালি ও হেনস্থার অভিযোগ করত। তিনি যখন এ ব্যাপারে মেয়ের বন্ধুদের কাছে খোঁজখবর করেন, তখন জানতে পারেন যে, দুজন শিক্ষক বকাঝকা করেছেন এবং এমনকি ‘চরিত্রহীন’ও বলেছেন। মেয়ের অনুরোধে পরবর্তী শিক্ষাবর্ষের আগে স্কুল পরিবর্তনের সিদ্ধান্তও তিনি নিয়েছিলেন বলে জানিয়েছেন ছাত্রীর মা। স্কুলের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, তারা তদন্তে সব রকমের সাহায্য করতে প্রস্তুত। তারা নিহত ছাত্রীর মায়ের সঙ্গেও যোগাযোগ রেখে চলেছে। সেই সঙ্গে স্কুল কর্তৃপক্ষ এ ব্যাপারে নিজস্ব তদন্ত চালাচ্ছে বলেও জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত ছাত্রীর মায়ের বয়ান রেকর্ড করা হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সেরা শিরোনাম

Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget