এক্সপ্লোর

শহরে স্ক্রাব টাইফাস আতঙ্ক, কলকাতার হাসপাতালে মৃত্যু মুর্শিদাবাদের বাসিন্দার

সূত্রের খবর, জ্বরের পাশাপাশি ওই ব্যক্তির মস্তিষ্ক, কিডনি এবং লিভারের সমস্যা দেখা দেয়। গতকাল বিকেলে মারা যান ওই ব্যক্তি।

কলকাতা: ডেঙ্গির পর রাজ্যে এবার স্ক্রাব টাইফাস আতঙ্ক। শহরের হাসপাতালে মৃত্যু হল এই রোগে আক্রান্ত মুর্শিদাবাদের বাসিন্দার। সেইসঙ্গে ফিরে এল আরও এক আতঙ্ক! লাল পোকার ভয়! পরিবার সূত্রে খবর, গত সাত দিন ধরে জ্বরে ভুগছিলেন ৫০ বছরের মহাদেব। মুর্শিদাবাদের একটি বেসরকারি হাসপাতাল থেকে গত ৪ নভেম্বর তাঁকে আনা হয় কলকাতায়। সূত্রের খবর, জ্বরের পাশাপাশি ওই ব্যক্তির মস্তিষ্ক, কিডনি এবং লিভারের সমস্যা দেখা দেয়। গতকাল বিকেলে মারা যান ওই ব্যক্তি। হাসপাতাল জানিয়েছে, স্ক্রাব টাইফাসে আক্রান্ত ছিলেন তিনি। এবছর এই প্রথম কেউ স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। কী এই স্ক্রাব টাইফাস? চিকিৎসকদের মতে, এই রোগ ছড়ায় মাইটের লার্ভার কামড় থেকে। মাইট হল একধরনের চার জোড়া পায়ের মাকড়। মাইটের লার্ভা কামড়ালে গায়ে কালো কালো দাগ হয়ে যায়। জ্বর, মাথা ব্যথা, মাংশপেশিতে ব্যথা, চোখ লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়। লক্ষণগুলি অনেকাংশে এনসেফেলাইটিসের লক্ষণের মতো। তবে এই রোগের ওষুধ সর্বত্র পাওয়া যায়। দু’বছর আগে পোকাবাহিত রোগ ‘স্ক্রাব টাইফাসের’ বিপদ সম্পর্কে সতর্ক করে নির্দেশিকা দিয়েছিল স্বাস্থ্য ভবন। চিকিৎসকদের মতে, ‘ট্রম্বিকিউলিড মাইটস’ নামে লাল রঙের একটি ছোট্ট পোকার কামড়ে শরীরে ব্যাক্টিরিয়ার অনুপ্রবেশ ঘটে। প্রবল জ্বর আসে স্ক্রাব টাইফাস আক্রান্তের। কিন্তু সময়ে রোগ ধরা পড়লে আতঙ্কের কারণ নেই। বলছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞদের মতে, এলাকা অপরিচ্ছন্ন থাকলে এই রোগের প্রকোপ দেখা দিতে পারে। ফলে, রোগ এড়াতে গেলে এলাকার পরিবেশ রাখতে হবে।

সেরা শিরোনাম

Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Daily Astrology: যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
Subhasree-Mimi: একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!

ভিডিও

Trinamool Congress |
Debjit Sarkar |
Samik Bhattacharya |
Madan Mitra |
Sujan Chakraborty |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Daily Astrology: যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
Subhasree-Mimi: একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
Asian Games: হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
Best Small Cap Funds : পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
Narendra Modi: 'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
Sourav On Modi: 'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
Embed widget