এক্সপ্লোর

সুপ্রিম কোর্টে মামলার চূড়ান্ত পর্যায়ে অযোধ্যায় জারি ১৪৪ ধারা

রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার চূড়ান্ত পর্যায়ের শুনানির চলাকালীন অযোধ্যায় ১৪৪ ধারা জারি করল যোগী সরকার। ডিসেম্বরের ১০ তারিখ অবধি গোটা অযোধ্যা জেলা জুড়ে জারি থাকবে ১৪৪ ধারা।অযোধ্যার জেলা ম্যাজিস্ট্রেট অনুজ কুমার ঝা জানান, উৎসবের মরসুমে নিরাপত্তা ও শান্তিপূর্ন পরিবেশের কথা মাথায় রেখেই জারি করা হয়েছে ১৪৪ ধারা। রবিবার গভীর রাত থেকেই সমগ্র অযোধ্যায় জারি হয়েছে ১৪৪ ধারা।

অযোধ্যা: রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার চূড়ান্ত পর্যায়ের শুনানির চলাকালীন অযোধ্যায় ১৪৪ ধারা জারি করল যোগী সরকার। ডিসেম্বরের ১০ তারিখ অবধি গোটা অযোধ্যা জেলা জুড়ে জারি থাকবে ১৪৪ ধারা। নিরাপত্তার জন্যই জারি করা হয়েছে ১৪৪, মত যোগী সরকারের। এর আগেই সুপ্রিম কোর্ট থেকে ১৭ নভেম্বরের মধ্যে অযোধ্যা মামলার রায় বার করার কথা ঘোষণা করেছিল। সেই কথা মতো সবপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছিল ১৮ অক্টোবরের মধ্যে সমস্ত শুনানি শেষ করার। অযোধ্যার জেলা ম্যাজিস্ট্রেট অনুজ কুমার ঝা জানান, উৎসবের মরসুমে নিরাপত্তা ও শান্তিপূর্ন পরিবেশের কথা মাথায় রেখেই জারি করা হয়েছে ১৪৪ ধারা। রবিবার গভীর রাত থেকেই সমগ্র অযোধ্যায় জারি হয়েছে ১৪৪ ধারা। বিতর্কিত জমিটিতে দীপাবলিতে প্রদীপ জ্বালানোর অনুমতি নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ । মোহন্ত নয়ন দাস বলেন, ‘দীপাবলিতে যখন গোটা অযোধ্যা আলোয় সেজে উঠবে তখন রাম লালা কেন অন্ধকারে থাকবেন? এ ব্যাপারে বিভাগীয় কমিশনারের সঙ্গে কথা বলবে হিন্দু পরিষদ’। এর উত্তরে এর মুসলিম আইনজীবী হাজি মেহবুব বলেন, ‘বিশ্ব হিন্দু পরিষদকে ওই বিতর্কিত স্থানে যদি প্রদীপ জ্বালানোর অনুমতি দেওয়া হয় তবে মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষরাও সেখানে নমাজ পড়ার অনুমতি চাইবে।’ যদিও এখনও অবধি এই বিতর্ক নিয়ে মুখ খোলেনি সরকার। ২০১০ সালে অযোধ্যা মামলার রায়ে এলাহবাদ হাইকোর্ট বলে, ২.৭৭ একর বিতর্কিক জমি রাম লালা, নির্মোহী আখড়া ও সুন্নি ওয়াকফ বোর্ডের মধ্যে সমানভাবে বন্টন করতে হবে। এর বিরুদ্ধে আবেদনের ওপরেই শুনানি চলছে সুপ্রিম কোর্টে। ৬ অগস্ট থেকে অযোধ্যা মামলায় প্রতিদিন শুনানি চলছে সুপ্রিম কোর্টে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget