এক্সপ্লোর

জম্মুতে ১৪৪ ধারা প্রত্যাহার, আগামীকাল খুলছে স্কুল-কলেজ

শুক্রবারের প্রার্থনার জন্য কাশ্মীরে নিষেধাজ্ঞা শিথিল করার কয়েক ঘন্টা পর জম্মু ও কাশ্মীর প্রশাসন জম্মু জেলার পুর একালায় ১৪৪ ধারা প্রত্যাহার করল। আগামীকাল থেকেই খুলতে পারে স্কুল-কলেজ। জেলা ম্যাজিস্ট্রেট সুষমা চৌহানের নির্দেশনামায় এ কথা জানা গেছে।

জম্মু: শুক্রবারের প্রার্থনার জন্য কাশ্মীরে নিষেধাজ্ঞা শিথিল করার কয়েক ঘন্টা পর জম্মু ও কাশ্মীর প্রশাসন জম্মু জেলার পুর এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার করল। আগামীকাল থেকেই খুলতে পারে স্কুল-কলেজ। জেলা ম্যাজিস্ট্রেট সুষমা চৌহানের নির্দেশনামায় এ কথা জানা গেছে। এর আগে গত ছয়দিন কার্যত ঘরে  থাকার পর নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় কাশ্মীরে স্থানীয় মসজিদগুলিতে সেখানকার বাসিন্দারা শুক্রবারের প্রার্থনায় যোগ দেন। উত্তর কাশ্মীরের সোপোরে বিক্ষিপ্ত কয়েকটি ছোটখাটো পাথর ছোঁড়ার ঘটনা ছাড়া উপত্যকার পরিস্থিতি মোটামুটি শান্তিপূর্ণ রয়েছে বলে প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার ও রাজ্যকে দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে বিভক্তকরণের পরিপ্রেক্ষিতে ব্যাপক নিরাপত্তা বন্দোবস্তের জন্য স্থানীয় বাসিন্দাদের গত কয়েকদিন কার্যত ঘরের মধ্যেই থাকতে হয়েছিল। এদিন তাঁদের নিরাপত্তা কর্মীরা কোনওরকম জিজ্ঞাসাবাদ ছাড়াই স্থানীয় মসজিদগুলিতে প্রার্থনা করতে যাওয়ার অনুমতি দেন। কোনও অবাঞ্ছিত ঘটনা না ঘটায় শ্রীনগর শহর ও দক্ষিণ কাশ্মীরে পরিস্থিতি আপাতত ভালো বলেই জানিয়েছেন আধিকারিকরা। তবে সমস্ত এলাকাগুলির খবর এখনও এসে পৌঁছয়নি বলেও তাঁরা জানিয়েছেন। ৩৭০ ধারা প্রত্যাহার ও রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের উদ্যোগের পাঁচদিন আগে সম্ভাব্য বিক্ষোভ মোকাবিলার জন্য নিষেধাজ্ঞামূলক নির্দেশিকা জারি করা হয়েছিল। জম্মু ও কাশ্মীরকে জম্মু ও কাশ্মীর ও লাদাখ-এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছে। গত মঙ্গলবার থেকে শ্রীনগরেই রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। শুক্রবার তিনি শ্রীনগর সংলগ্ন উত্তেজনাপ্রবণ এলাকা ঘুরে স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলেন বলে আধিকারিকরা জানিয়েছেন। তাঁর সঙ্গে ছিলেন সহকারী ও পুলিশের পদস্থ আধিকারিকরা। তিনি ইদগাহ এলাকায় যান এবং বিভিন্ন স্থানে থেমে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে তিনি পুলিশ ও সিআরপিএফ কর্মীদের সঙ্গেও কথা বলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে তাঁদের নিরলস কাজের জন্য ধন্যবাদ জানান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget