এক্সপ্লোর

Sedition Law: স্বাধীনতার ৭৫ বছর পরেও কি রাষ্ট্রদ্রোহ আইন প্রয়োজন, কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

Fresh plea challenging the sedition law. | রাষ্ট্রদ্রোহ আইন আসলে একটি ঔপনিবেশিক আইন। ব্রিটিশরা এটিকে স্বাধীনতা সংগ্রামীদের দমন করার জন্য ব্যবহার করত, মন্তব্য সুপ্রিম কোর্টের।

নয়াদিল্লি: রাষ্ট্রদ্রোহ আইন আসলে একটি ঔপনিবেশিক আইন। ব্রিটিশরা এটিকে স্বাধীনতা সংগ্রামীদের দমন করার জন্য ব্যবহার করত। মহাত্মা গাঁধী, বালগঙ্গাধর তিলকের বিরুদ্ধেও এই আইন প্রয়োগ করা হয়েছিল। স্বাধীনতার ৭৫ বছর পরেও কি এই আইনের কোনও প্রয়োজন আছে? কেন্দ্রের উদ্দেশে প্রশ্ন সুপ্রিম কোর্টের। রাষ্ট্রদ্রোহ আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে করা মামলার শুনানির সময় এই প্রশ্ন করে সুপ্রিম কোর্ট।

আজ শুনানির সময় প্রধান বিচারপতি এন ভি রামানা বলেন, ‘রাষ্ট্রদ্রোহ আইনটি ঔপনিবেশিক। স্বাধীনতার ৭৫ বছর পরেও কি দেশে এই আইন রাখা প্রয়োজন? কেন্দ্রীয় সরকার পুরনো অনেক আইন বাতিল করে দিচ্ছে। তাহলে এই আইনটি কেন বাতিল করা হচ্ছে না?’

ভারতীয় দণ্ডবিধির ১২৪ এ ধারা অনুযায়ী, রাষ্ট্রদ্রোহ গুরুতর অপরাধ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এই আইনটি খতিয়ে দেখছে। সুপ্রিম কোর্ট বলেছে, ‘রাষ্ট্রদ্রোহ আইন এমন একটি করাত যা কাঠের মিস্ত্রির হাতে তুলে দেওয়া হয় কাঠ টুকরো করে কাটার জন্য। কিন্তু সে গোটা জঙ্গলই কেটে ফেলেছ। এই আইনের ফল এমনই হয়েছে। এই আইনের যথেচ্ছ অপব্যবহার হয়েছে। যদি কোনও পুলিশ আধিকারিক গ্রামের কোনও ব্যক্তিকে আইনের জালে ফাঁসিয়ে দিতে চান, তাহলে তিনি ভারতীয় দণ্ডবিধির ১২৪ এ ধারা কাজে লাগাতে পারেন। এর ফলে মানুষ সন্ত্রস্ত। এই আইনের বৈধতা খতিয়ে দেখা হবে। একজন প্রাক্তন সেনা অফিসারের আবেদনে বলা হয়েছিল, এই আইনের ফলে আতঙ্ক তৈরি হয়েছে। বাক স্বাধীনতার উপর অকারণে বাধা তৈরি করে এই আইন। রাষ্ট্রদ্রোহ আইনের বিরুদ্ধে একাধিক আবেদন জমা পড়েছে। সবকটি আবেদনের শুনানি একসঙ্গে হবে।’

অ্যাটর্নি জেনারেল বেনুগোপালের উদ্দেশে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, ‘রাষ্ট্রদ্রোহ আইনের অপব্যবহার এবং বিচার বিভাগের কোনও দায়বদ্ধতা না থাকা নিয়েই আমাদের উদ্বেগ। আমরা কোনও রাজ্য বা কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করছি না। কিন্তু তথ্য-প্রযুক্তি আইনের ৬৬ এ ধারা যেভাবে এখনও ব্যবহার করা হচ্ছে, তাতে অনেক মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। এর জন্য কোনওরকম দায়বদ্ধতা নেই।’

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget