এক্সপ্লোর

live updates: মহারাষ্ট্রে ১৬২ বিধায়ককে পাঁচতারা হোটেলে ‘প্যারেড করাচ্ছে' শিবসেনা, কংগ্রেস, এনসিপি, রাজ্যপালকে দেখে যাওয়ার আবেদন সঞ্জয় রাউতের, হাজির শরদ, উদ্ধব, খাড়্গে

Shiv Sena-NCP-Congress to 'parade' 162 MLAs in Mumbai hotel live updates: মহারাষ্ট্রে ১৬২ বিধায়ককে পাঁচতারা হোটেলে ‘প্যারেড করাচ্ছে' শিবসেনা, কংগ্রেস, এনসিপি, রাজ্যপালকে দেখে যাওয়ার আবেদন সঞ্জয় রাউতের, হাজির শরদ, উদ্ধব, খাড়্গে

Background

মুম্বই: মহারাষ্ট্র রাজনীতিতে নাটক, টানটান উত্তেজনার আবহেই শক্তির পরিচয় দিতে মুম্বইয়ের পাঁচতারা হোটেলে নিজেদের শিবিরের ১৬২ বিধায়ককে জনসমক্ষে প্যারেড করানোর সিদ্ধান্ত শিবসেনা, এনসিপি, কংগ্রেসের। রাজ্যপাল ভগত্ সিংহ কোশিয়ারিকে সেখানে এসে তিন দলের সম্মিলিত শক্তি দেখে যেতে আবেদন করেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তিনি ট্যুইট করেছেন, আমরা সবাই এক, একত্রিত রয়েছি। গ্র্যান্ড হায়াতে সন্ধ্যা সাতটায় প্রথমবার আমাদের ১৬২ বিধায়ককে হাজির হতে দেখুন নিজের চোখেই।
সব বিধায়ককে জনসমক্ষে হাজির করানোর উদ্যোগের পিছনে তাঁদের সম্পর্কে জনমানসে চলতি ধারণা বদল করাই উদ্দেশ্য বলে জানিয়েছেন জনৈক এনসিপি নেতা। তিনি বলেছেন, একই হলে ১৬২ বিধায়ককে হাজির করালেই গোটা দেশ বুঝতে পারবে যে, গভর্নরের দপ্তরের অপব্যবহার করে বিজেপি মহারাষ্ট্রে নোংরা খেলা খেলছে।



হোটেলে নিয়ে আসার আগে তিন দলের বিধায়কদের শহরের বিভিন্ন হোটেলে রাখা হয়েছিল বলে জানা গিয়েছে। শিবসেনা বলেছে, তারা নির্দল সহ ৬৩ বিধায়কের সই জমা দিয়েছে আগেই। কংগ্রেস, এনসিপিও যথাক্রমে নিজেদের ৪৪ ও ৫১ বিধায়কের স্বাক্ষর পেশ করেছে বলে দাবি করেছে।
কংগ্রেস, এনসিপি, শিবসেনা জোটের নাম দিয়েছে মহারাষ্ট্র বিকাশ আঘাদি। বিজেপি আচমকা বিদ্রোহী এনসিপি নেতা অজিত পওয়ারের সাহায্যে সরকার গড়ার দুদিন বাদেই তিন দল নিজেদের শক্তি প্রদর্শনের রাস্তায় হাঁটল। শনিবার সকালে ভোরের আলো ফুটতেই খবর ছড়ায়, বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ মুখ্যমন্ত্রী ও অজিত পওয়ার উপমুখ্যমন্ত্রী পদে শপথও নিয়েছেন।
যদিও তার আগের রাতেই এনসিপি সভাপতি শরদ পওয়ার শিবসেনা, কংগ্রেস ও তাঁর দলের বোঝাপড়া চূড়ান্ত হয়েছে বলে জানিয়ে উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হবেন বলে ঘোষণাও করেন। কিন্তু রাত পোহাতেই বদলে যায় সেখানকার রাজনৈতিক চালচিত্র। এ নিয়ে তীব্র কৌতূহলের সৃষ্টি হয়।
বিজেপি একক বৃহত্তম দল হয়েছে সাম্প্রতিক মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে। ১০৫টি আসন তাদের। ২৮৮ সদস্যের বিধানসভায় শিবসেনা, এনসিপি, কংগ্রেস পেয়েছে যথাক্রমে ৫৬, ৫৪ ৪৪টি আসন। তাদের দাবি মতো মুখ্যমন্ত্রী পদ ভাগাভাগি করতে রাজি না হওয়ায় বিজেপির সঙ্গে তিন দশকের সম্পর্ক ভেঙে কংগ্রেস, এনসিপির শিবিরে যোগ দেয় শিবসেনা।


20:10 PM (IST)  •  25 Nov 2019

পাঁচতারা হোটেলে বিধায়কদের জমায়েতে কংগ্রেস নেতা অশোক চহ্বান বলেন, ১৬২ নয়, তার চেয়ে বেশি বিধায়ক আছে আমাদের। আমরা সবাই সরকারের শরিক হব। বিজেপিকে রুখতে এই জোটের অনুমতি দেওয়ায় সনিয়া গাঁধীকে ধন্যবাদ। আমাদের সরকার গড়তে আমন্ত্রণ জানানো উচিত রাজ্যপালের। মহারাষ্ট্র কংগ্রেসের সভাপতি বালাসাহেব ঠোরাট বলেন, আমাদের এই বৈঠকের পর নতুন তৈরি সরকারের ইস্তফা দেওয়া উচিত কেননা ওদের সংখ্যাগরিষ্ঠতা নেই। আমাদের সঙ্গে ১৬২ জন এমএলএ আছেন।
19:56 PM (IST)  •  25 Nov 2019

ভাইপো অজিতের আচমকা বিজেপির সঙ্গে যাওয়ার পিছনে নানা মহলের জল্পনা খারিজ করে শরদের দাবি, অজিতের বিজেপির সঙ্গী হয়ে উপমুখ্যমন্ত্রী হওয়ার সিদ্ধান্তের পিছনে তাঁর কোনও হাত নেই। তাঁর দল কংগ্রেস, শিবসেনার সঙ্গে থেকে মহারাষ্ট্রে পরবর্তী সরকার গড়বে বলেও জানিয়ে দেন শরদ।
Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

UGC NET 2026 News: এবার ইউজিসি-র নেটের প্রশ্নপত্রে ত্রুটি, ফের প্রশ্নের মুখে NTA
Nadia Congress: নদিয়ার নাকাশিপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হলেন ছেলে-সহ কংগ্রেস নেতা
Weather News: নিম্নচাপের জেরে সকাল থেকে তুমুল বৃষ্টি, কতদিন থাকবে এর প্রভাব ?
UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget