এক্সপ্লোর

দৌড়ে নেই, রাহুল বলায় ‘খুশি’ শারদের প্রস্তাব, আগে বিজেপিকে হারাতে হবে, প্রধানমন্ত্রী পদ পাক ভোটে সবচেয়ে বেশি আসন পাওয়া দল

মুম্বই: প্রধানমন্ত্রী পদের দৌড়ে নেই, রাহুল গাঁধী লন্ডনে এ কথা জানিয়ে দেওয়ায় তিনি ‘খুশি’ বলে জানালেন শরদ পাওয়ার। কে আগামীদিনে প্রধানমন্ত্রী হবেন, সে ব্যাপারে এনসিপি সভাপতির বক্তব্য, আগে নির্বাচন হোক, বিজেপির লোকগুলিকে ক্ষমতা থেকে সরাই। তারপর আমরা একসঙ্গে বসব। আমাদের মধ্যে যে দল সবচেয়ে বেশি আসন পাবে, তারাই প্রধানমন্ত্রী পদের দাবিদার হবে। মু্ম্বইয়ে এক দলীয় বৈঠকে ৭৮ বছর বয়সি শারদ এ কথা বলেন। ১৯৭৭ ও ২০০৪-এর মতো রাজ্যস্তরে বিজেপি-বিরোধী দলগুলির জোট গড়ে, ভোটের ফল বেরনোর পর প্রধানমন্ত্রী স্থির করার প্রস্তাব দেন শরদ। পাশাপাশি তিনিও ইভিএমে কারচুপির অভিযোগ ঘিরে উদ্বেগ প্রকাশ করে আগামী নির্বাচনে ব্যালটপত্রে ভোটগ্রহণের দাবি জানান। আগামী ১ থেকে দুসপ্তাহে কংগ্রেসের অশোক চহ্বান ও এনসিপি-র প্রফুল্ল পটেল ও জয়ন্ত পাতিল দুদলের আসন সমঝোতার ব্যাপারে বৈঠক করবেন বলে জানান শারদ। শারদ আজ স্মরণ করেন, ১৯৭৭ ও ২০০৪-এ কীভাবে ক্ষমতাসীন দলকে হঠাতে ভোটের পর হাত মিলিয়েছিল নানা দল। বলেন, ১৯৭৭-এ কংগ্রেস ভোটে হারে, অ-কংগ্রেসি দলগুলি মোরারজী দেশাইয়ের নেতৃত্বে জোট বেঁধে সরকার গড়ে। ২০০৪-এও কোনও একটি অ-বিজেপি দলের সংখ্যাগরিষ্ঠতা ছিল না। কোনও নেতা বা দলকে প্রধানমন্ত্রী পদের জন্য সামনে তুলে ধরা হয়নি। বিজেপি সেবার বিরাট ইন্ডিয়া শাইনিং প্রচার করেও হেরে গিয়েছিল। একইভাবে নরেন্দ্র মোদীও এখন শক্ত প্রতিদ্বন্দ্বী। কিন্তু এতে দুর্ভাবনার কিছু নেই। সাধারণ মানুষ অনেক বেশি সচেতন, আমাদের চেয়েও বেশি বুদ্ধিমান। তিনি রাজ্যে রাজ্যে গিয়ে যেসব দল বিজেপির সঙ্গে নেই, তাদের বিরোধী জোটে সামিল করার চেষ্টা করবেন বলেও জানান শারদ। তিনি জানান, কংগ্রেস গুজরাত, মধ্যপ্রদেশে শক্তিশালী। উত্তরপ্রদেশে যেমন শক্তিশালী মায়াবতীর বিএসপি, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। বলেন, রাজ্যে রাজ্যে পরিস্থিতি ভিন্ন। তাই যে রাজ্যে যে দলগুলি শক্তিশালী, তাদের সঙ্গে নিতে হবে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget