এক্সপ্লোর

হতাশ বেকারদের কাছে মোদির ৭০-তম জন্মদিন ‘জাতীয় বেকারি দিবস’, কটাক্ষ সিদ্দারামাইয়ার

গত ৬ মাসে দেশের ১৪ কোটি লোক কাজ হারিয়েছেন বলে দাবি করে সিদ্দারামাইয়ার ট্যুইট, ২ কোটির বেশি বেতনভিত্তিক কাজ, মোটের ওপর ১২ কোটি কাজ গত ৬ মাসে চলে গিয়েছে।নরেন্দ্র মোদি সরকারের সিদ্ধান্তের জন্যই দেশে বেকারির হার গত ৪৫ বছরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লি: ৭০-তম জন্মদিনে যখন রাজনৈতিক দলমত নির্বিশেষে শুভেচ্ছা, অভিনন্দনের বন্যায় ভাসছেন, সেদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশের কর্মচ্যুতি, বেকারির প্রসঙ্গ তুলে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। রাহুল গাঁধী বেকারি নিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনা করেন অহরহ। তবে আজকের দিনে তিনিও তাঁকে জন্মদিনে অভিনন্দন জানিয়েছেন। কিন্তু রাহুলের দলেরই নেতা তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ১৭ সেপ্টেম্বর দিনটিকে ‘জাতীয় বেকারি দিবস’ তকমা দিয়েছেন। গত ৬ মাসে দেশের ১৪ কোটি লোক কাজ হারিয়েছেন বলে দাবি করে সিদ্দারামাইয়ার ট্যুইট, ২ কোটির বেশি বেতনভিত্তিক কাজ, মোটের ওপর ১২ কোটি কাজ গত ৬ মাসে চলে গিয়েছে। নরেন্দ্র মোদি সরকারের সিদ্ধান্তের জন্যই দেশে বেকারির হার গত ৪৫ বছরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে বলে অভিযোগ করেন তিনি। ‘জাতীয় বেকারি দিবস’ হ্যাশট্যাগ দিয়ে তিনি লিখেছেন, ওনার সাফল্যকে মর্যাদা দিতেই হতাশ, মন ভেঙে পড়া বেকার যুবকরা আজকের দিনটি ‘জাতীয় বেকারি দিবস’ হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এই ‘জাতীয় বেকারি দিবসে’ চলতি সঙ্কট নিরসনে যথেষ্ট কাজ তৈরি করতে আবেদন করেছেন প্রধানমন্ত্রীকে। সিদ্দারামাইয়ার অভিমত, এই সঙ্কট দেশে জনবিন্যাসগত বিরাট ফারাক তৈরি করবে, ভারতের যুবকদের জীবনের মূল্যবান বছরগুলি নষ্ট করবে। তবে তাঁকে পাল্টা জবাবে কর্নাটক বিজেপি ট্যুইট করেছে, নিজেকে ‘প্রবোধ দেওয়ার নিদ্রা’ ভেঙে জেগে উঠে চারপাশটা একবার দেখুন। দেখবেন, পুরো বিশ্ব কোভিড অতিমারিতে বিধ্বস্ত হয়ে গিয়েছে। কেন আপনার পার্টির তরুণ তুর্কি রাহুল গাঁধীর বেকারির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করছেন? পাশাপাশি সিদ্দারামাইয়া আরও ট্যুইট করেন, ভারতকে উন্নয়নের মাপকাঠিতে দুনিয়ার নেতা করে তোলার পরিবর্তে গত ৬ মাসে ৫৬৪ থেকে করোনা সংক্রমণ সংখ্যা ৫১ লক্ষে বাড়তে দিয়েছেন, এটাই মোদির প্রধান সাফল্য। তবে এও বলেন, শ্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর সুস্বাস্থ্য, সুদীর্ঘ জীবন কামনা করি। আমরা ওঁর জন্মদিন পালনের বিরোধী নই, মিথ্যা প্রচার, বিজ্ঞাপনের পিছনে ওনার ঢালাও অর্থব্যয়ের বিরোধী।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget