এক্সপ্লোর

ঘন্টার পর ঘন্টা রাত করে সোস্যাল মিডিয়ায় সময় কাটাচ্ছেন, রাতে ভাল ঘুম হচ্ছে না পাইলটদের, বললেন বায়ুসেনা প্রধান

বেঙ্গালুরু: ঘন্টার পর ঘন্টা সোস্যাল মিডিয়ায় সময় কাটাচ্ছেন বলে রাতে ভাল ঘুম হচ্ছে না বায়ুসেনার পাইলটদের। ৫৭-তম ইন্ডিয়ান সোসাইটি অব এয়ারোস্পেস মেডিসিন কনফারেন্সে বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, তাপমাত্রা ৪০ ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয়ে গেলে বিমান চালাতে বারণ করা হয়, তাই ফ্লাইট সংক্রান্ত ব্রিফিং হয় সকাল সকাল। কিন্তু সকলেই অনেক রাত পর্যন্ত সোস্যাল মিডিয়ায় ব্যস্ত থাকেন বলে মনে হয়। বেশিরভাগ ফ্লাইট ব্রিফিংই হয় সকাল ৬টায়। ফলে পাইলটরা ভাল করে ঘুমোতে পারেন না। এই সমস্যার প্রেক্ষিতে ধানোয়া ইনস্টিটিউট অব এয়ারোস্পেস মেডিসিনকে এমন কোনও সিস্টেম তৈরি করতে বলেন যাতে বিমান ওড়ানোর আগে বোঝা সম্ভব হয়, পাইলট ভাল করে ঘুমিয়ে নিয়েছেন কিনা। তিনি বলেন, আগে কোনও পাইলট অতিরিক্ত মদ্যপান করে ফেললে বারম্যান জানতেন। তিনি খেয়াল করে না থাকলে অন্যরা জানতেন। ফলে সেদিন সংশ্লিষ্ট পাইলটকে বসিয়ে দেওয়া হত, তিনি বিমান চালাতে পারতেন না। সুতরাং একটা ব্যবস্থা থাকা চাই যাতে বোঝা যায়, পাইলটের পর্যাপ্ত ঘুম হয়েছে কিনা। এক পাইলটের দীর্ঘ সময় ধরে ভাল ঘুম না হওয়ায় ২০১৩-য় একটা মারাত্মক দুর্ঘটনা ঘটেছিল বলেও উল্লেখ করেন বায়ুসেনা প্রধান। বলেন, এই সমস্যার একটা সমাধান বের করতে অনুরোধ করছি ডাক্তারদের। সোস্যাল মিডিয়া বর্তমানে যোগাযোগের অতি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে ওঠার ফলে মানুষে মানুষে ব্যক্তিগত সম্পর্ক, সংযোগ স্থাপনের দক্ষতাও হারিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?

ভিডিও

Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget