এক্সপ্লোর

কংগ্রেসকে বাদ দিয়ে ২০১৯ এর ভোটে রফা সপা, বসপা, আরএলডি-র? তুঙ্গে জল্পনা, অস্বীকার সূত্রের

নয়াদিল্লি: ২০১৯ এর লোকসভা নির্বাচন মাথায় রেখে কংগ্রেসকে বাদ দিয়েই সমাজবাদী পার্টি (সপা), বহুজন সমাজ পার্টি (বসপা) জোট করে ফেলছে বলে খবরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর আলোড়ন। এ ব্যাপারে রফা চূড়ান্ত হয়ে গিয়েছে, ১৫ জানুয়ারি বসপা নেত্রী মায়াবতীর জন্মদিনে আনুষ্ঠানিক ঘোষণা হবে বলে খবর ছড়িয়েছে। অসমর্থিত সূ্ত্রে প্রকাশ, বসপা, সপা উত্তরপ্রদেশে জোট গড়ে নিজেরা ৭৫-৮০টি আসন সমান সংখ্যায় ভাগ-বাঁটোয়ারা করে ফেলেছে, আরেক শরিক অজিত সিংহের রাষ্ট্রীয় লোকদলকে ৪-৫টি আসন ছাড়ছে। কংগ্রেসের হাতই ধরছে না। যদিও বসপার সাধারণ সম্পাদক সতীশ মিশ্র এধরনের যাবতীয় খবর উড়িয়ে দিয়েছেন। কংগ্রেসকে বাইরে রেখে অখিলেশ সিংহ যাদবের সঙ্গে সমঝোতার সম্ভাবনা খারিজ করে তিনি বলেন, এটা কখনও সত্যি হতে পারে না, এমন কিছু আদৌ হয়নি। তিনি আরও বলেন, এভাবে কারও জন্মদিন পালন হয় না। এটা তথ্যগত ভাবে ভুল। সপা মুখপাত্র ঘনশ্যাম তিওয়ারিও কংগ্রেসকে বাদ রেখে নির্বাচনী জোট গঠনের জল্পনা খারিজ করে দেন। বলেন, কয়েকদিন আগেই অখিলেশ যাদব প্রকাশ্যে বলেছেন, জোট চূড়ান্ত করতে সময় লাগবে। নাগপুরে কংগ্রেস নেতা প্রমোদ তেওয়ারিও সপা-বসপা বোঝাপড়ার খবর গুজব বলে খারিজ করেছেন। তিনি বলেন, আমার কাছে যা খবর, মায়াবতীজি বা অখিলেশজি সরকারি ভাবে জোটের ঘোষণা করেননি। এসব গুজব মনে হয়। আমি রাজস্থান, মধ্যপ্রদেশে কংগ্রেসকে সরকার গঠনে সাহায্য করার ওঁদের ধন্যবাদ দিতে চাই। বিজেপি বিরোধী ভোট ভাগাভাগি চায় না, এটাই কংগ্রেসের অবস্থান।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget