এক্সপ্লোর

মাধ্যমিক স্পেশাল: পরীক্ষার্থী দেখলেই দাঁড়াবে বাস, ২৪ ঘণ্টা খোলা থাকছে কন্ট্রোল রুম

মঙ্গল থেকে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্ন করতে উদ্যোগী পুলিশ-প্রশাসন ও পর্ষদ।

উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: রাস্তায় পরীক্ষার্থী বা অভিভাবকদের দেখলেই থামবে বাস। বাসের গতি মাপার জন্য ২০ কিমি অন্তর থাকবে ব্যবস্থা। বিধানসভায় জানালেন পরিবহণমন্ত্রী। অন্যদিকে, টালা ব্রিজ বন্ধ থাকার জেরে পরীক্ষার্থীদেরকে যাতে কোনও দুর্ভোগ পোহাতে না হয়, তার জন্য পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের। ২৪ ঘণ্টা খোলা কন্ট্রোলরুম। মঙ্গল থেকে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্ন করতে উদ্যোগী পুলিশ-প্রশাসন ও পর্ষদ। পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা পরিবহণ দফতরের। বাস স্টপ না থাকলেও থামবে বাস, আশ্বাস পরিবহণমন্ত্রীর। সোমবার বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “মঙ্গলবার থেকে শুরু মাধ্যমিক। কিন্তু যানজট নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। এবিষয়ে পরিবহণমন্ত্রী কিছু বলুন।” এরপর মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “মাধ্যমিক পরীক্ষা নিয়ে পুলিশ ও প্রশাসনের জরুরি বৈঠক হয়েছে। পরীক্ষার দিনগুলিতে রাস্তা সচল রাখার জন্য নেওয়া হয়েছে সব রকম ব্যবস্থা। সরকারি ও বেসরকারি সব বাসকে নির্দেশ দেওয়া হয়েছে, স্টপেজ না থাকলেও রাস্তায় পরীক্ষার্থী বা অভিভাবককে দেখতে পেলে বাসে তুলে নিতে হবে। কোনও বাসই যেন ৮০ কিমির বেশি গতিতে না দৌড়য়। ২০ কিমি দূরে দূরে থাকবে পরীক্ষার্থী নিয়ে যাওয়া বাসের গতি মাপার যন্ত্র।” অন্যদিকে, টালা ব্রিজ বন্ধ থাকার জন্য সাধারণ মানুষের ভোগান্তি চরমে। পরীক্ষার দিনগুলিতে দুর্ভোগে পড়তে হবে না তো পরীক্ষার্থীদের? দানা বাঁধছে আশঙ্কা। পর্ষদের দাবি, এমনভাবে পরীক্ষাকেন্দ্রগুলি নির্দিষ্ট করা হয়েছে যাতে পরীক্ষার্থীদের কোনও অসুবিধা না হয়। শুধু তাই নয়, পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায্যের জন্য ২৪ ঘণ্টার কন্ট্রোলরুম খুলেছে মধ্যশিক্ষা পর্ষদ। চালু করা হয়েছে বিশেষ ইমেল পরিষেবা। ই-মেল আইডি: madhyamik.parikshya@gmail.com কন্ট্রোল রুমের নম্বর হল: 033 2359 2264, 033 2359 6674 পর্ষদ সভাপতির সঙ্গে যোগাযোগের নম্বর হল: 03323213089, 9051414111

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget