এক্সপ্লোর

Supreme Court on EC: সংবাদমাধ্যমের দিকে নজর না দিয়ে নিজেদের কাজ ভালভাবে করুক নির্বাচন কমিশন, বলল সুপ্রিম কোর্ট

Supreme Court: সংবাদমাধ্যমের স্বাধীনতা সাংবিধানিক অধিকার, বলল সুপ্রিম কোর্ট।

নয়াদিল্লি: সংবাদমাধ্যমে কী খবর প্রকাশিত হচ্ছে সেদিকে নজর না দিয়ে নিজেদের কাজ ঠিকমতো করুক নির্বাচন কমিশন। আজ এমনই বলল সুপ্রিম কোর্ট। মাদ্রাজ হাইকোর্টের ভর্ৎসনা সংক্রান্ত যে খবর প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে, তাতে আপত্তি জানিয়ে যে পিটিশন দাখিল করেছে নির্বাচন কমিশন, তারই পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেছে শীর্ষ আদালত। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, ‘বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ সাংবিধানিক স্বাধীনতার মূল্যবান রক্ষাকবচ। বাকস্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার একটি দিক হল সংবাদমাধ্যমের স্বাধীনতা।’

সম্প্রতি পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচারে করোনাবিধি লঙ্ঘন করার অভিযোগ ওঠে। বিশেষ করে পশ্চিমবঙ্গে যেভাবে প্রচার হয়েছে, তার ফলেই করোনা সংক্রমণ ছড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল নির্বাচন কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করেছে। মাদ্রাজ হাইকোর্টও করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে নির্বাচন কমিশনের আধিকারিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। নির্বাচন কমিশনই করোনা সংক্রমণ ছড়ানোর জন্য দায়ী, বলে মাদ্রাজ হাইকোর্ট। সংবাদমাধ্যমে সেই খবর প্রকাশিত হয়। এতেই আপত্তি জানায় নির্বাচন কমিশন। সংবাদমাধ্যমে এই ধরনের খবর প্রকাশে নিষেধাজ্ঞা জারি করার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে নির্বাচন কমিশন। কিন্তু নির্বাচন কমিশনের সেই আবেদনে সাড়া দিল না শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্ট বলেছে, ‘নির্বাচন কমিশন যে বলেছে, সংবাদমাধ্যমকে আদালতের শুনানির খবর প্রকাশ করা থেকে বিরত রাখতে হবে, সেই আবেদনে সারবত্তা নেই। শুনানি চলাকালীন বিচারপতিদের মৌখিক পর্যবেক্ষণ সংক্রান্ত খবর প্রকাশ করা থেকে সংবাদমাধ্যমকে আটকানো যাবে না। ফলে আমরা সংবাদমাধ্যমকে খবর প্রকাশ করা থেকে বিরত করতে পারব না। সাংবিধানিক প্রতিষ্ঠান অভিযোগ জানানো এবং সংবাদমাধ্যমকে বেড়ি পরানোর বদলে নিজেদের কাজ ভালভাবে করতে পারে।’

সুপ্রিম কোর্ট আরও বলেছে, বাস্তব পরিস্থিতির উপর নজর রেখে চলেছে হাইকোর্টগুলি। করোনা অতিমারীর সময় হাইকোর্টগুলি খুব ভাল কাজ করেছে। প্রশাসনের কাজে উষ্মা প্রকাশ করেছে আদালত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget