এক্সপ্লোর

IPL 2025: সঞ্জীব গোয়েঙ্কার রোষের মুখে পন্থরা? DC-র বিরদ্ধে পরাজয়ের পর সাজঘরে কী বললেন LSG কর্ণধার?

Rishabh Pant - Sanjiv Goenka: দিল্লি-লখনউ ম্যাচশেষে অধিনায়ক পন্থ এবং কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে কর্ণধার গোয়েঙ্কাকে গভীর আলোচনায় দেখা যায়।

বিশাখাপত্তনম: গত আইপিএল মরশুমে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) এক ম্য়াচে পরাজিত হওয়ার পর তৎকালীন অধিনায়ক কেএল রাহুল ও কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা উত্তপ্ত কথোপকথন চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। ক্ষিপ্ত সঞ্জীব গোয়েঙ্কাকে (Sanjiv Goenka) কার্যত রাহুলকে তিরস্কার করতে দেখা যায়। তারপর বছর ঘুরেছে। বর্তমানে রাহুল আর লখনউ দলের অংশ নন। দলের অধিনায়ক হয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তবে নতুন মরশুমের প্রথম ম্যাচের পরেই সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল?

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে (DC vs LSG) এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে জয়ের পথেই অগ্রসর ছিল লখনউ। তবে আশুতোষ শর্মার ৩১ বলে অপরাজিত ৬৬ রানের ইনিংস দিল্লিকে ২১০ রান তাড়া করে এক উইকেটে ম্যাচ জিততে সাহায্য করে। ম্যাচশেষে অধিনায়ক পন্থ এবং কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে কর্ণধার গোয়েঙ্কাকে গভীর আলোচনায় দেখা যায়। এই ভিডিও ,সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সকলের মনে আবার রাহুল-গোয়েঙ্কা কাণ্ডের স্মৃতি চাগাড় দিয়ে উঠে। সোশ্য়াল মিডিয়া ভরে উঠে মিমে।

 

 

 

 

তবে পরবর্তীতে লখনউয়ের তরফে সাজঘরের একটি ভিডিও আপলোড করা হয়। সেখানে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কাকে বরং দলের খেলোয়াড়দের বাহবা দিতেই দেখা যায়। তিনি বলেন, 'এই ম্য়াচে ব্যাটিং, বোলিংয়ে অনেক ইতিবাচক দিক ছিল। দুই ইনিংসেই পাওয়ার প্লেতে আমরা দারুণ খেলেছি। আর ম্যাচে তো হার জিত থাকেই। আমরা তরুণ দল। তাই ইতিবাচক দিকগুলির দিকে তাকিয়েই ২৭ তারিখের দিকে (পরের ম্যাচ) এগিয়ে যেতে হবে। আশা করছি ওই ম্যাচে ফলাফলটা ভাল হবে। আজকে সাফল্য পায়নি বটে, তবে দারুণ ম্যাচ হয়েছে। শুভকামনা।'

 

২৭ মার্চ লখনউ সানরাইজার্স হায়দরাবাদেরল বিরুদ্ধে খেলতে নামবে। সেই ম্যাচে কী ফলাফল হয়, সেটাই দেখার বিষয় হতে চলেছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget