এক্সপ্লোর

Strand Road Fire: মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, সরকারি চাকরি, ঘোষণা মমতার

নন্দরাম মার্কেটের দুঃস্বপ্ন ফিরল স্ট্র্যান্ড রোডে। পূর্ব রেলের অফিসে বিধ্বংসী আগুন লাগল সোমবার সন্ধ্যায়।

কলকাতা: নন্দরাম মার্কেটের দুঃস্বপ্ন ফিরল স্ট্র্যান্ড রোডে। পূর্ব রেলের অফিসে বিধ্বংসী আগুন লাগল সোমবার সন্ধ্যায়। আগুন নেভাতে গিয়ে মৃত্যু হয়েছে ৭ জনের। তাঁদের মধ্যে ৫ জন দমকলকর্মী। একজন রেলের আরপিএফ। একজন হেয়ার স্ট্রিট থানার এএসআই। আশঙ্কা, মৃত্যু হয়ে থাকতে পারে আরও দুজনের।

ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আপনারা জানেন এটা রেলের ভবন। খুব পুরনো ভবন। আগুন নেভাতে গিয়ে ৭ জন মারা গিয়েছেন। ফায়ার ব্রিগেডের কর্মীদের থেকে শুনেছি, লিফট দিয়ে উঠতে গিয়েছিলেন। বিদ্যুতের ঝলকের মতো আগুনের লেলিহান শিখা শরীর ঝলসে দিয়েছে। ৭ জন মারা গিয়েছেন। যতক্ষণ না সনাক্তকরণ হচ্ছে, ততক্ষণ সব নাম বলা যাচ্ছে না।’

মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছে রাজ্য সরকার। মমতা বলেছেন, ‘মৃত্যুর বিকল্প হয় না। তবে পরিবারগুলোকে ১০ লক্ষ টাকা করে দেব। ওরা এখনও কোনও খবর পায়নি।‘ পাশাপাশি নিহতদের পরিবারের একজন করে সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। রেলের বিরুদ্ধেও তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেছেন, ‘রেলের জায়গা, রেলের সবটাই। তাদের ওপরও দায়িত্ব বর্তায়। ওরা কেউ আসেনি। দমকল থেকে ম্যাপ চাওয়া হয়েছিল। এত বড় বিল্ডিংয়ে কোথায় কী রয়েছে জানা সহজ হতো। সেই সহযোগিতাও করেনি বলে দমকলমন্ত্রী সুজিত বসু আমাকে জানিয়েছে। মৃত্যু নিয়ে রাজনীতি চাই না। ফায়ার ব্রিগেডের কর্মী, আধিকারিক থেকে শুরু করে পুরমন্ত্রী, দমকলমন্ত্রী, সকলে আছেন। আগুন নিয়ন্ত্রিত, তবে প্রাণগুলো চলে গিয়েছে।‘

সোমবার সন্ধে ৬টা নাগাদ আগুন লাগে বহুতলের ১৩ তলায়। ক্রমশ তা ছড়িয়ে পড়ে ১২ তলায় রেকর্ড রুমে। ঘটনাস্থলে দমকলের ১৬টি ইঞ্জিন। দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় বাবুঘাট থেকে হাওড়া পর্যন্ত যান চলাচল। সার্ভার রুমে আগুন, পূর্ব ভারতে বিস্তীর্ণ শাখায় অনলাইন বুকিং বন্ধ। বিপর্যস্ত র্পূর্ব রেল, দঃ পূর্ব রেল, উত্তর পূর্ব সীমান্ত রেলের অনলাইন পরিষেবা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget