এক্সপ্লোর

সারা দেশে কোভিড-১৯ পরীক্ষার খরচ একই হোক, বেঁধে দিক কেন্দ্র, বলল সুপ্রিম কোর্ট

রাজ্যে রাজ্যে আলাদা আলাদা টেস্টিং ফি-এর বিষয়টি বিবেচনা করে সুপ্রিম কোর্ট বিষয়টি কেন্দ্রকে স্থির করতে বলার পাশাপাশি এও বলেছে, সব রাজ্য বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি তৈরি করুক। ওই কমিটি হাসপাতালগুলি পর্যবেক্ষণ করে রোগীরা যাতে সঠিক চিকিত্সা পান, তা সুনিশ্চিত করবে।

নয়াদিল্লি: সারা দেশে কোভিড-১৯ টেস্টিংয়ের জন্য একই ফি ধার্য্য করার পক্ষপাতী সুপ্রিম কোর্ট। দেশের একেক রাজ্যে কোভিড-১৯ সংক্রান্ত পরীক্ষার খরচ কেন একেক রকম, প্রশ্ন তুলল সর্বোচ্চ আদালত। কেন্দ্রের সরকারকে এই পরীক্ষানিরীক্ষার খরচের ঊর্ধ্বসীমা বেঁধে দিতে বলল তারা। শীর্ষ আদালত বলেছে, কোভিড ফি-র টেস্টের ফি- সমান হওয়া উচিত সর্বত্র। কোনও রাজ্যে তা ২২০০ টাকা, আবার কোথাও ৪৫০০ টাকা। আমরা কোনও রেট স্থির করব না। আপনারা করুন। পাশাপাশি রাজ্যে রাজ্যে আলাদা আলাদা টেস্টিং ফি-এর বিষয়টি বিবেচনা করে সুপ্রিম কোর্ট বিষয়টি কেন্দ্রকে স্থির করতে বলার পাশাপাশি এও বলেছে, সব রাজ্য বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি তৈরি করুক। ওই কমিটি হাসপাতালগুলি পর্যবেক্ষণ করে রোগীরা যাতে সঠিক চিকিত্সা পান, তা সুনিশ্চিত করবে। বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি এস কে কাউল, বিচারপতি এমআর শাহকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চে শুনানির সময় বলেছে, সব রাজ্যেই পরীক্ষার খরচ একই হওয়া বাঞ্ছনীয়। কিন্তু এতে আদালত হস্তক্ষেপ করবে না, কেন্দ্রই যা করার করবে। রোগীদের চিকিত্সা ঠিকঠাক হচ্ছে কিনা, নজরে রাখতে হাসপাতালে সিসিটিভি বসানোর ব্যাপারে নির্দেশ দেওয়ার বিষয়টি ভেবে দেখবে বলেও জানায় বেঞ্চ। গত মে মাসে আইসিএমআর করোনাভাইরাসের উপস্থিতি নির্ধারণে রিয়েলটাইম পলিমার্স চেইন রিঅ্য়াকশন (আরটি-পিসিআর) টেস্টের ৪৫০০ টাকা চার্জের ঊর্ধ্বসীমা তুলে নেয়, ফলে রাজ্যগুলি অনুমোদিত ল্যাবরেটরিগুলির সঙ্গে বোঝাপড়া করার, কোভিড-১৯ পরীক্ষার খরচ বেঁধে দেওয়ার পূর্ণ ক্ষমতা পায়। এর মধ্যেই গত সপ্তাহে আচমকা কোভিড-১৯ সংক্রমণ বেড়ে যাওয়া দিল্লিতে রোগীদের কিছুটা স্বস্তি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গঠিত একটি কমিটি রাজধানীর বেসরকারি হাসপাতালগুলিতে আইসোলেশন বেড ও আইসিইউয়ে চিকিত্সার খরচ কমানোর সুপারিশ করে। গত সোমবার তেলঙ্গানা সরকারও বেসরকারি ল্যাবে কোভিড-১৯ সংক্রমণ টেস্ট ও প্রাইভেট হাসপাতালে চিকিত্সার খরচের ঊর্ধ্বসীমা বেঁধে দেয়। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ইতালা রাজেন্দর জানান, রাজ্যে আইসিএমআরের অনুমোদিত প্রাইভেট ল্যাবগুলি একবার কোভিড-১৯ টেস্টিংয়ের জন্য মাথাপিছু ২২০০ টাকার বেশি নিতে পারবে না। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ গঠিত উচ্চ পর্যায়ের কমিটি সুপারিশ করেছে, দিল্লিতে যে কোনও হাসপাতালে কোভিড-১৯ আইসোলেশন বেডের খরচ হোক দৈনিক ৮০০০ থেকে ১০০০০ টাকা, আর ভেন্টিলেটর সমেত আইসিইউ বেডের খরচ হোক ১৫০০০ থেকে ১৮০০০ টাকার মধ্যে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget