এক্সপ্লোর

পায়ে গোলাপি রংয়ের কাপড়-ট্যাগ, কাশ্মীরে পুলিশের হাতে বন্দি পায়রা কি পাকিস্তানের গুপ্তচর?

এক পদস্থ পুলিশ কর্মকর্তা বলেন, রিং-এর ওপরে একটি ফোন নম্বর রয়েছে। সেই জন্য পায়রাটিকে চাড়ওয়ালের গ্রামপ্রধান মানিয়ারির হাতে তুলে দেওয়া হয়।

নয়াদিল্লি: কাশ্মীরে ভারতীয় পুলিশের হাতে ধরা পড়েছে একটি পায়রা। ধরা পড়া পায়রাটিকে পাকিস্তানের গুপ্তচর মনে করা হচ্ছে। তাই পুলিশ সেটিকে সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দিয়েছে। সোমবার কাঠুয়া জেলার হিরানগর থানার পুলিশের হাতে ধরা পড়ে পায়রাটি। সেটির পায়ে একটি গোলাপি রংয়ের কাপড় ও ট্যাগ রয়েছে। ধরার পর এটিকে সন্দেহভাজন পাক চর বলে থানায় নোট করা হয়েছে। সীমান্তের ওপর থেকে গুপ্তচরবৃত্তির কাজে তাকে ব্যবহার করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। সন্দেহভাজন পায়রাটিকে খাঁচা করে নিরাপদে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, রোববার সন্ধ্যা ৭টার দিকে আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া চাড়ওয়াল জেলার গীতাদেবী পায়রাটিকে ধরেন। পরে পায়রাটির পায়ে একটি গোলাকার রিং দেখতে পান তিনি। এক পদস্থ পুলিশ কর্মকর্তা বলেন, রিং-এর ওপরে একটি ফোন নম্বর রয়েছে। সেই জন্য পায়রাটিকে চাড়ওয়ালের গ্রামপ্রধান মানিয়ারির হাতে তুলে দেওয়া হয়। পরে গ্রামপ্রধান পায়রাটিকে সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেন। তিনি সেটি স্থানীয় থানা পুলিশের হাতে তুলে দেন। ওই পুলিশ আধিকারিক জানান, এখনও পর্যন্ত পায়রাটির মধ্যে অস্বাভাবিক কিছু দেখতে পাওয়া যায়নি, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কাঠুয়ার পুলিশকর্তা শৈলেন্দ্র মিশ্র বলেন, ‘আমরা বলতে পারব না যে এটা গুপ্তচরবৃত্তির কাজে লাগানো হয়েছিল। স্থানীয়রা এর পায়ে এক টুকরো কাপড় দেখতে পেয়ে পায়রাটিকে ধরেন। কয়েকজন সেটিকে কোড বার্তা বলেছেন। তবে পাকিস্তানের পঞ্জাবে  মালিকানার জন্য পায়রার পায়ে কাপড়ের টুকরো বেঁধে রাখা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget