এক্সপ্লোর

ভিত্তিপ্রস্তর স্থাপনে এসে কংগ্রেসের ‘পাপের প্রায়শ্চিত্ত করুন’! রাহুলকে আমন্ত্রণ, অযোধ্যায় মন্দিরের ত্রিসীমানায় মসজিদ তৈরির কথা হলেই ‘অসহিষ্ণু’ হয়ে উঠতে পারেন হিন্দুরা, হুঁশিয়ারি উমা ভারতীর

নয়াদিল্লি: হিন্দুরা এমনিতে দুনিয়ার ‘সবচেয়ে সহনশীল’ মানুষ, কিন্তু অযোধ্যায় রামমন্দিরের ত্রিসীমানায় মসজিদ তৈরির কোনও প্রসঙ্গ উঠলেই তাঁরা ‘অসহনশীল’ হয়ে উঠতে পারেন। বললেন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী। তাঁর বক্তব্য, পবিত্র মদিনা শহরে যেমন মন্দির বা ভ্যাটিকান সিটিতে মসজিদ তৈরি হতে পারে না, ঠিক তেমনই অযোধ্যায় মসজিদ নির্মাণের কথা বলাটা অন্যায়। উমা বলেছেন, সব রাজনীতিককে বলব, হিন্দুরা দুনিয়ার সবচেয়ে সহনশীল লোক। দয়া করে অযোধ্যায় রামের জন্মস্থানের কিছুটা দূরে মসজিদ তৈরির কথা বলে তাঁদের ক্ষেপিয়ে তুলবেন না। অযোধ্যা বিতর্কটা জমি সংক্রান্ত, বিশ্বাসের নয়, এই সওয়াল করে তিনি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন, এটা এখন শুধুই জমি সংক্রান্ত বিবাদ, বিশ্বাসের নয়। অযোধ্যা যে রামের জন্মভূমি, এই সত্য প্রতিষ্ঠিত। আদালতের বাইরে এই বিতর্কিত ইস্যুতে বিরোধ নিষ্পত্তির ওপর জোর দিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী, সমাজবাদী পার্টি সভাপতি অখিলেশ সিংহ যাদব, বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতী, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সব নেতা-নেত্রীকেও সমর্থনের ডাক দিয়েছেন উমা। বলেছেন, এই ইস্যুতে সব রাজনৈতিক দলের সমর্থন দরকার আমাদের। আমি রাহুল গাঁধীজী সমেত সব নেতা-নেত্রীকে আমন্ত্রণ করছি। আমার সঙ্গে রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে আসুন। রাহুল এলে তা কংগ্রেসের অতীতের পাপের প্রায়শ্চিত্ত করা হবে, যারা অযোধ্যায় রামমন্দির তৈরির পথে সবসময় বাধা দিয়েছে। মন্দির জাতীয় স্বার্থের ইস্যু বলে দাবি করে উমা বলেন, সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিংহ যাদব, মমতা, মায়াবতী, বামেদেরও তা সমর্থন করা উচিত। কিন্তু ওঁরা বিষয়টা মিটিয়ে ফেলতে দিচ্ছেন না। কংগ্রেসের ধর্মের নামে দেশে বিভাজন ঘটানোর অভ্যাস ছাড়তে হবে। নয়ের দশকে মন্দির রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে জড়িত উমা রামমন্দির নির্মাণে পুরোপুরি দায়বদ্ধ বলে জানিয়ে বলেন, ওরা যদি বলে, একমাত্র আমার মৃতদেহের ওপরই মন্দির হবে, আমি তাতেও রাজি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget