এক্সপ্লোর

Pegasus Spyware Probe:পেগাসাসকাণ্ডে নিরপেক্ষ তদন্তের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ দুই প্রবীণ সাংবাদিক

পিটিশনকারীরা উল্লেখ করেছেন যে, সরকার কিন্তু নজরদারি চালাতে পেগাসাসের লাইসেন্স নেওয়ার কথা সুস্পষ্টভাবে খারিজ করেনি।

নয়াদিল্লি: পেগাসাস নজরদারির অভিযোগ নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন প্রবীণ সাংবাদিক এন রাম ও শশী কুমার। তাঁরা সুপ্রিম কোর্টের কোনও একজন বর্তমান বা অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে এ বিষয়ে তদন্তের আর্জি জানিয়েছেন। পেগাসাস স্পাইওয়ারের লাইসেন্স সরকার বা সরকারি কোনও সংস্থা সংগ্রহ করেছে কিনা এবং তা  নজরদারিতে চালাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহার করা হয়েছে কিনা, তা জানাতে সরকারকে নির্দেশ দিতেও তাঁরা আর্জি জানিয়েছেন সুপ্রিম কোর্টে। 

প্রবীণ সাংসদদের পিটিশনে বলা হয়েছে,  সামরিক পর্যায়ের স্পাইওয়ার ব্যবহার করে গণ নজরদারি বিবিধ মৌলিক অধিকার লঙ্ঘনের সামিল। এবং তা  দেশের গণতন্ত্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে পরিচিত স্বাধীন প্রতিষ্ঠানগুলির ওপর আক্রমণ, অস্থির করে তোলার প্রচেষ্টা বলেই মনে করা হচ্ছে।

পিটিশনকারীরা উল্লেখ করেছেন যে, সরকার কিন্তু নজরদারি চালাতে পেগাসাসের লাইসেন্স নেওয়ার কথা সুস্পষ্টভাবে খারিজ করেনি। একইসঙ্গে নজরদারি সম্পর্কে যে সমস্ত গুরুতর অভিযোগ উঠেছে, সেগুলি নিয়ে বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ তদন্তের জন্য সরকার কোনও পদক্ষেপও নেয়নি। 

পিটিশনকারীরা উল্লেখ করেছেন, ফাঁস হওয়া তথ্যে যাঁদের ফোনে নজরদারি চালানোর অভিযোগ সামনে এসেছে, তাঁদের ফোনের ডেটাবেস বিশ্লেষণ করে দেখা গিয়েছে, এক্ষেত্রে পেগাসাস ব্যবহার করা হয়েছে। 

পিটিশনে প্রশ্ন তোলা হয়েছে যে, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, বিরোধী নেতা, মন্ত্রী, সাংবিধানিক পদে আসীন ও সমাজকর্মীদের ওপর কি বেছে বেছে পেগাসাস ব্যবহার করে অবৈধভাবে ফোন হ্যাক করে নজরদারি চালানো হয়েছিল। 

এ ধরনের হ্যাকিং দেশে বিরুদ্ধ স্বর, অবাধ মতামতের কন্ঠরোধের লক্ষ্যেই  সরকারি সংস্থাগুলির চেষ্টা কিনা, এই প্রশ্নও তোলা হয়েছে পিটিশনে। তাঁদের অভিযোগ, পেগাসাস হ্যাকিং যোগযোগ, চিন্তাভাবনা ও তথ্যগত গোপনীয়তার ওপর সরাসরি আক্রমণ।

উল্লেখ্য,  অভিযোগ উঠেছে যে, ৩০০ জনের বেশি ভারতীয়র মোবাইল নম্বর ইজরায়েলি কোম্পানির এনএসও-র পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে হ্যাকিংয়ের নিশানা করা হয়েছে। যদিও সরকার এই ঘটনায় বিরোধীদের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget