এক্সপ্লোর

এনআরসি আমার সন্তান, বিজেপি ঠিকমতো যত্ন নিতে পারেনি, দাবি তরুণ গগৈয়ের

গুয়াহাটি: জাতীয় নাগরিক পঞ্জী (এনআরসি) নিয়ে বিজেপি-কে তীব্র আক্রমণ করলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। তিনি বলেছেন, ‘আমি মুখ্যমন্ত্রী থাকার সময় প্রক্রিয়া শুরু হয়েছিল। জন্মও হয় আমার সময়েই। আমি সরে যাওয়ার পর বিজেপি আমার সন্তানের ঠিকমতো যত্ন নিতে পারেনি। এর ফলেই ত্রুটিযুক্ত এনআরসি খসড়া প্রকাশিত হয়েছে। তাতে ৪০ লক্ষেরও বেশি মানুষের নাম নেই।’ বিজেপি-র সমালোচনা করে গগৈ আরও বলেছেন, ‘বিজেপি সবসময়ই বিদেশিদের নিয়ে সাম্প্রদায়িক রাজনীতি করে। ওরা কোনওদিনই সমস্যার সমাধান করতে আগ্রহী না। প্রতিবারই নির্বাচনের আগে অনুপ্রবেশের ইস্যু মাথাচাড়া দেয়। তারপর আবার ভোট না আসা পর্যন্ত এ বিষয়ে কোনও আলোচনা হয় না। ২০১৬ সালে পেশ করা নাগরিকত্ব (সংশোধনী) বিল থেকেই স্পষ্ট, বিজেপি এই সমস্যার সমাধান করতে চায় না। এই বিলের প্রাথমিক লক্ষ্য আরও বিদেশিকে ভারতে নিয়ে আসা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশিদের তাড়াবেন না। তিনি আরও বিদেশি আনতে চান। বিজেপি ও তাদের জোটসঙ্গী অপগ এই ইস্যুটি জিইয়ে রাখতে চায়। ত্রুটিহীন ও সংশোধিত এনআরসি-র গুরুত্ব অস্বীকার করা যাবে না। কারণ, ভবিষ্যতে যাঁদের বিদেশি হিসেবে চিহ্নিত করা হবে তাঁরা রাষ্ট্রহীন বা দ্বিতীয় শ্রেণির নাগরিক হয়ে যাবেন। তাঁদের কোনও অধিকার থাকবে না।’ ২০০১ থেকে ২০১৬ পর্যন্ত অসমের মুখ্যমন্ত্রী থাকা গগৈ এনআরসি নিয়ে বিজেপি-র অভিযোগ খারিজ করে বলেছেন, ‘আমাদের মানুষকে বলতে হবে, সবক্ষেত্রে ব্যর্থতা থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতে এটা বিজেপি-র নির্বাচনী কৌশল। বিজেপি সবসময় কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশীদের আশ্রয় দেওয়ার অভিযোগ করেছে। কিন্তু এনআরসি আপডেট করার মাধ্যমে বিদেশিদের চিহ্নিত করা এবং প্রকৃত ভারতীয় কারা সেটা নির্ধারণের প্রক্রিয়া আমি চালু করেছিলাম। বিজেপি সবসময় ধর্মের ভিত্তিতে দেশভাগ করতে চায়। বিদেশিদের চিহ্নিত করার ক্ষেত্রেও সেটা করছে। আমরা এরকম সংবেদনশীল বিষয় নিয়ে রাজনীতি করি না।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget