এক্সপ্লোর

Tarun Tejpal Case Verdict: ধর্ষণের মামলায় রেহাই তহেলকার প্রাক্তন সম্পাদক তরুণ তেজপালকে

তহেলকার প্রাক্তন সম্পাদক তরুণ তেজপালকে ধর্ষণের মামলা থেকে অব্যাহতি

নয়াদিল্লি: তহেলকার প্রাক্তন সম্পাদক তরুণ তেজপালকে ধর্ষণের মামলা থেকে অব্যাহতি। সহকর্মী মহিলাকে যৌন নিগ্রহের মামলায় তেজপালকে অব্যাহতি দিল  গোয়ার আদালত।গত আট বছর ধরে তেজপালের বিরুদ্ধে এই মামলা চলছিল। তাঁর বিরুদ্ধে এক মহিলা সহকর্মী যৌন নিগ্রহের অভিযোগ এনেছিলেন। ২০১৪-র মে মাসে এই মামলায় জামিন পেয়েছিলেন তিনি। 
২০১৩-র নভেম্বরে ওই মহিলা গোয়ার একটি পাঁচতারা হোটেলের লিফটের ভেতরে তরুণ তেজপাল তাঁকে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ দায়ের করেন। এরপর ৩০ নভেম্বর তাঁকে গ্রেফতার করা হয়েছিল। এই মামলায় তদন্ত চালিয়ে ২০১৪-র ফেব্রুয়ারিতে গোয়া পুলিশ তাঁর বিরুদ্ধে ২৮৪৬ পাতার চার্জশিট দায়ের করেছিল। 

গোয়ার অতিরিক্ত জেলা আদালতে গত  ২৭ এপ্রিল মামলার রায় ঘোষণার কথা ছিল। কিন্তু বিচারপতি ক্ষমা জোশী রায়দান ১২ মে পর্যন্ত স্থগিত রেখেচিলেন। ১২ মে রায়দান ফের ১৯ মে পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। আদালত এর আগে বলেছিল যে, করোনাভাইরাসজনিত চলতি মহামারী পরিস্থিতিতে কর্মী সংখ্যার কারণে এই মামলা স্থগিত রাখা হয়েছিল। এর আগে তরুণ তেজপাল বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়ে তাঁর বিরুদ্ধে চার্জশিট দায়েরে স্থগিতাদেশের আর্জি জানিয়েছিলেন। কিন্তু তাঁর আর্জি খারিজ হয়ে যায়।তরুণ তেজপালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪২ (বলপূর্বক আটক রাখা), ৩৫৪ (সম্ভ্রমহানির জন্য অপরাধমূলক বলপ্রয়োগ), ৩৫৪-এ (যৌন নিগ্রহ), ৩৭৬ (২) ও ৩৭৬ (ধর্ষণ) ধারায় মামলা দায়ের হয়েছিল।

আদালতের রায়ে অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার পর তরুণ তেজপাল এক প্রেস বিবৃতি জারি করেছেন।বিবৃতিতে তিনি আদালততে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, গত সাড়ে সাত বছর ধরে তাঁর পরিবার এই মিথ্যে অভিযোগের কারণে বিপর্যয়ের মুখে পড়েছিল।

তরুণ তেজপালের মেয়ে কারা তেজপাল তাঁর বাবার হয়ে ওই বিবৃতি পাঠ করেন। বিবৃতিতে তরুণ তেজপাল আইনজীবী রাজীব গোমসকে কৃতিত্ব দিয়েছেন। রাজীব গোমস করোনা সংক্রান্ত অসুস্থতায় চলতি মাসেই মারা গিয়েছেন।তরুণ তেজপাল বলেছেন, সিসিটিভি ফুটেজ তাঁর নির্দোষিতা প্রমাণ করেছে।

সরকারের পক্ষ থেকে এই মামলায় উচ্চতর আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানানো হয়েছে। 

 

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget