এক্সপ্লোর

Tejashwi Yadav on Covid19: বিহারের হাসপাতালগুলি নরকতুল্য, নীতীশ সরকারকে তোপ তেজস্বীর

COVID-19 Bihar: তেজস্বীকে পাল্টা আক্রমণ করেছেন সুশীল কুমার মোদি।

বিহারের হাসপাতালগুলি নরকতুল্য, নীতীশ সরকারকে তোপ তেজস্বীর

পটনা: ‘কোথাও যদি নরক বলে কিছু থাকে, তাহলে সেটা বিহারের হাসপাতালগুলিতেই।’ ঠিক এই ভাষাতেই করোনা পরিস্থিতি নিয়ে নীতীশ কুমার সরকারকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা তেজস্বী যাদব। তিনি ট্যুইট করে জানিয়েছেন, ‘আমি স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে চিঠি পাঠিয়ে জানিয়েছি, ১ নম্বর পোলো রোডের বাংলোয় কোভিড কেয়ার সেন্টার তৈরি করেছি। বেড, অক্সিজেন সিলিন্ডার, ওষুধ এবং করোনা আক্রান্ত ব্যক্তি ও তাঁদের সঙ্গে থাকা লোকজনের জন্য খাবারের ব্যবস্থা রয়েছে। সরকারের কাছে আমার আবেদন, চিকিৎসা বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এই কোভিড কেয়ার সেন্টারটির উন্নতিতে সাহায্য করা হোক।’

মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, রাজস্থান, কেরল, পশ্চিমবঙ্গের মতোই বিহারে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় পরিস্থিতি উদ্বেগজনক। হাসপাতালগুলির পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। করোনা আক্রান্ত হয়ে ৯০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে বিরোধীদের আক্রমণের মুখে পড়েছে নীতীশ সরকার।

তেজস্বী যে সরকারি বাংলোটিতে কোভিড কেয়ার সেন্টার তৈরি করার কথা জানিয়েছেন, সেটি তাঁর জন্য দু’বছর আগে বরাদ্দ করা হয়। ২০১৫ সালে উপমুখ্যমন্ত্রী হওয়ার পর ৫, দেশরত্ন মার্গের বাংলোটিতে থাকতে শুরু করেন তিনি। কিন্তু নীতীশ জোট ভেঙে এনডিএ-তে যোগ দেওয়ায় পদ হারান তেজস্বী। তবে তারপরেও তিনি দেশরত্ন মার্গের বাংলোটি ছাড়তে চাইছিলেন না। সরকারি নির্দেশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন তিনি। তবে আদালত তেজস্বীর বিরুদ্ধেই রায় দেয়। ফলে ওই বাংলো ছাড়তে বাধ্য হন তিনি। তবে ১ নম্বর পোলো রোডের বাংলোয় না গিয়ে ১০, সার্কুলার রোডে মা রাবড়ি দেবীর সঙ্গেই থাকতে শুরু করেন তেজস্বী। তিনি যে বাংলোয় কোনওদিন থাকেননি, সেখানেই এবার কোভিড কেয়ার সেন্টার গড়ার কথা জানালেন।

তেজস্বীকে পাল্টা আক্রমণ করে বিজেপি নেতা তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি বলেছেন, ‘চিকিৎসক, চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম এবং স্বাস্থ্যকর্মী ছাড়া শুধু কয়েকটা বেড রেখে দিলেই হাসপাতাল হয়ে যায় না। তেজস্বী যাদবের দুই বোন তো চিকিৎসক। করোনা পরিস্থিতিতে তাঁদের পরিষেবা কেন নেওয়া হচ্ছে না? আরজেডি নেতৃত্ব যদি গরিব মানুষের সেবা করতে চাইতেন, তাহলে সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে হাসপাতাল গড়ে তুলতে পারতেন। কিন্তু তাঁরা সেটা করেননি।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget