এক্সপ্লোর

Ram Mandir Mohan Bhagwat Speech : রাম আমাদের হৃদয়ে, মনের অযোধ্যাকেও সাজাতে হবে, মন্তব্য আরএসএস প্রধানের

আডবাণীজি নিশ্চয়ই বাড়িতে বসে এই অনুষ্ঠান দেখছেন, বললেন ভাগবত

অযোধ্যা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে আজ রাম মন্দিরের ভূমিপুজোয় যোগ দেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি বলেন, ‘সবার কল্যাণ করা ভারতের নির্মাণের সূচনা হল আজ। এটা আমাদের কাছে আনন্দের বিষয়। আমাদের মধ্যে যাঁরা আজ আছেন, তাঁরা মন থেকে এবং যাঁরা নেই, তাঁরা সূক্ষভাবে এখানে আছেন। করোনা-আবহে আমরা সারা বিশ্বকে পথ দেখাতে পারি। রামের পরাক্রম আমাদের মধ্যে এখনও আছে। সবার মধ্যেই রাম আছেন। এখানে মন্দির তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সবাইকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। আমাদের সবার মনের অযোধ্যা সাজাতে হবে। সবার উন্নতি করা, সবাইকে আপন ভাবা ধর্ম পালন করতে হবে। মন্দির তৈরি হওয়ার আগেই আমাদের মনকে তৈরি করতে হবে। আমাদের হৃদয়ে রাম যাতে থাকতে পারেন, তার জন্য দ্বেষ-মুক্ত হতে হবে। হৃদয় থেকে ভেদাভেদ দূর করে শুধু দেশবাসীর কথা ভাবতে হবে। রাম মন্দিরের সঙ্গে অন্যান্য মন্দিরগুলির পার্থক্য আছে।’ রাম মন্দির আন্দোলনের কথা স্মরণ করে ভাগবত বলেন, ‘অসংখ্য মানুষের আত্মত্যাগ রয়েছে। তাঁরা আজ এখানে শারীরিকভাবে থাকতে পারেননি। কেউ কেউ এখানে আসতে পারেননি। (লালকৃষ্ণ) আডবাণীজি নিশ্চয়ই বাড়িতে বসে এই অনুষ্ঠান দেখছেন। অনেকেরই আজ এখানে থাকা উচিত ছিল, কিন্তু করোনা পরিস্থিতির জন্য তাঁদের আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি।’ আরএসএস প্রধান আরও বলেন, ‘সারা দেশে আজ আনন্দের ধারা বইছে। দীর্ঘদিনের আশা পূরণ হওয়ার আনন্দ হচ্ছে। সবচেয়ে বড় আনন্দের বিষয় হল, আত্মনির্ভর ভারত গড়ে তোলার জন্য যে আত্মবিশ্বাস প্রয়োজন ছিল, আজ তার শুভসূচনা হল। আমাদের দেশ বসুধৈব কুটুম্বকম নীতিতে বিশ্বাস করে। দেশবাসীর এই প্রকৃতি সব সমস্যার সমাধান করতে পারে। আমরা সবাইকে নিয়ে চলায় বিশ্বাসী। আজ নতুন ভারতের সূচনা হল।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget