এক্সপ্লোর

লখনউতে ২ কাশ্মীরি যুবকের ওপর হামলা, ভিডিও ভাইরাল, গ্রেফতার প্রধান অভিযুক্ত বিশ্ব হিন্দু দলের সভাপতি

লখনউ: ২ কাশ্মীরি ফল বিক্রেতার ওপর চড়াও হয়ে তাঁদের মারধর করার অভিযোগ উঠল গেরুয়া-বসনধারী একদল ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটে  উত্তরপ্রদেশের লখনউয়ের দালিগঞ্জে। খবরে প্রকাশ, বুধবার সন্ধ্যেবেলা ওই ২ কাশ্মীরি যুবক যখন ফল বেচছিলেন, তখন একদল ব্যক্তি তাঁদের ওপর হামলা চালায়। ভিডিও ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। দেখা যাচ্ছে, কয়েকজন গেরুয়া-বসন পরা কয়েকজন ব্যক্তি ওই যুবকদের ওপর হামলা চালাচ্ছে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় ব্যক্তিরা সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ওই ২ যুবককে উদ্ধার করে। পুলিশে খবর দেওয়া হয়। এক পুলিশ আধিকারিক জানান, এই ঘটনার প্রেক্ষিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পরে, ফুটেজ খতিয়ে দেখে প্রধান অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ। বজরঞ্জ সোনকর নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের দাবি, তিনি বিশ্ব হিন্দু দলের সভাপতি।

প্রসঙ্গত, পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে কাশ্মীরি, বিশেষ করে কাশ্মীরি পড়ুয়াদের ওপর হামলার খবর মিলেছে। এবিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জানান, এধরনের হামলা হলে আখেরে জম্মু ও কাশ্মীরে ভারত নামক ধারনাটি মার হবে। বলেন, একদিকে দেশের বিভিন্ন প্রান্তে আরএসএস বজরং দল কাশ্মীরিদের রাস্তায় ফেলে মারছে। অন্যদিকে, মুখে কাশ্মীরকে দেশের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে উল্লেখ করা হচ্ছে। এই নীতি চলবে না।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget