এক্সপ্লোর

কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে হত ২ লস্কর জঙ্গি

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে হত ২ লস্কর-ই-তৈবা জঙ্গি। উত্তর কাশ্মীরের হান্ডওয়ারার গালুরায় জঙ্গিদের গা ঢাকা দিয়ে থাকার সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে আজ সকালে ওই এলাকা ঘিরে তল্লাসি অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। পুলিশের জনৈক মুখপাত্র জানান, জঙ্গিরা তাদের লক্ষ্য করে গুলি চালালে প্রত্যাঘাত করেন জওয়ানরা। নিরাপত্তাবাহিনীর গুলিতে ২ জঙ্গি প্রাণ হারায়। মুখপাত্রটি জানান, তাদের শনাক্ত করা হয়েছে। এরা হল, ফুরকান রশিদ লোন ওরফে আদিল ও লিয়াকত আহমেদ লোন ওরফে সাহাবা ওরফে উমর খালিদ। দুজনেই লস্করের। সংঘর্ষস্থল থেকে কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। বেশ কয়েকটি ফৌজদারি মামলায় কুপওয়ারার লাঙ্গেট এলাকার শার্টপোরার বাসিন্দা ফুরকানের খোঁজ চলছিল বলে জানান মুখপাত্রটি। এও জানান, পার্শ্ববর্তী বারামুল্লার সোপোরের হারওয়ানের বাসিন্দা লিয়াকতের সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত থাকার দীর্ঘ ইতিহাস রয়েছে, স্থানীয় এক নাবালিকার অপহরণ ও ধর্ষণ সহ বেশ কিছু অপরাধ মামলায় ওয়ান্টেড ছিল সে। তাছাড়া ক্রালগুন্ডের গনি খাজা ও নাওপোরা সোপোরের মজিদ মীর, এই দুই লস্কর সন্ত্রাসবাদীর সঙ্গে গত শনিবার হাকিম-উর-রহমান নামে রেশিপোরা বোমাই এলাকার এক বাসিন্দাকে গুলি করে খুনেও লিয়াকতও জড়িত ছিল। সৈয়দ আলি শাহ গিলানির কট্টরপন্থী হুরিয়ত কনফারেন্সের সদস্য ছিলেন হাকিম-উর-রহমান।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget