এক্সপ্লোর

‘চৌকিদার চোর’, রাহুলের সুরেই রাফাল নিয়ে মোদীকে তোপ উদ্ধবের, বারাণসী যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি: কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর সুরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তিনি মহারাষ্ট্রের সোলাপুর জেলায় এক জনসভায় বলেছেন, ‘রাজ্যের এক কৃষক আমাকে পোকা ধরা লেবুগাছ দেখিয়েছেন। কীটনাশক তৈরির জন্য লেবুগাছ ব্যবহার করা হয়। কিন্তু সেই গাছেই পোকা ধরেছে। ওই কৃষক আমাকে বলেন, জীবনে প্রথমবার তিনি পোকা ধরা লেবুগাছ দেখলেন। আমি তাঁকে বলি, দিন বদলে গিয়েছে। চৌকিদাররাই চোর হয়ে গিয়েছেন।’ রাফাল যুদ্ধবিমান চুক্তি নিয়েও মোদী সরকারকে আক্রমণ করেছেন শিবসেনা প্রধান। তিনি বলেছেন, ‘রাফাল যুদ্ধবিমান নিয়ে অনেক অভিযোগ উঠছে। আমি জানি না সুপ্রিম কোর্ট কীভাবে ক্লিনচিট দিয়েছে। তবে আমি জানি, মোদী সরকার জওয়ানদের বেতন বাড়াতে অস্বীকার করেছে।’ শীঘ্রই মোদীর লোকসভা কেন্দ্র বারাণসী যাবেন বলেও জানিয়েছেন উদ্ধব। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল নিয়ে বিজেপি-কে আক্রমণ করে শিবসেনা প্রধান বলেছেন, ‘বিজেপি-র নিজেদের বিশ্বসেরা বলে যে ধারণা ছিল, পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলে সেটা চুরমার হয়ে গিয়েছে। মিজোরাম ও তেলঙ্গানার বিধানসভা নির্বাচনের ফল স্পষ্ট বার্তা দিয়েছে, ভোটাররা জাতীয় দলগুলিকে প্রত্যাখ্যান করে আঞ্চলিক দলগুলিকে বেছে নিয়েছেন। ছত্তিসগঢ় বিধানসভা নির্বাচনের ফল বিজেপি-র বিরুদ্ধে কড়া বার্তা। বিজেপি সরকারের উপর বীতশ্রদ্ধ হয়ে উঠেছিলেন মানুষ। সেই কারণেই তাঁরা বিজেপি-কে প্রত্যাখ্যান করেছেন।’ উদ্ধব আরও বলেছেন, ‘রাম মন্দির ও হিন্দুত্ব নিয়ে নিজেদের মতামত স্পষ্ট করা উচিত নীতীশ কুমার ও রামবিলাস পাসোয়ানের।’

সেরা শিরোনাম

Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Bittu Tabahi: একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
Invest 10 Lakh Rupees: ১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস

ভিডিও

Suvendu Adhikari: আজ মিলনমেলা প্রাঙ্গনে পুজো নিয়ে সমন্বয় বৈঠক মুখ্যমন্ত্রীর
Kolkata News: খাবারে বিষ খুঁজতে রাজ্য জুড়ে অভিযান, কলকাতার একাধিক মলের ফুড কোর্ট, রেস্তোরাঁয় হানা
Dengue News: চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, আক্রান্ত বেড়ে সাড়ে ৪ হাজারের বেশি
Samik Bhattacharya: সামনে পুরভোট, নব্য বিজেপিকে বার্তা রাজ্য সভাপতির
Humayun Kabir: ক্যামাকস্ট্রিট কাণ্ডে ডেবরার প্রাক্তন TMC বিধায়ককে শেক্সপিয়র সরণি থানায় হাজিরার নোটিস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Bittu Tabahi: একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
Invest 10 Lakh Rupees: ১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
Gold Purity Check : আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
3 Cr in EPF: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Embed widget