এক্সপ্লোর

বিধানসভায় নজিরবিহীন কাণ্ড, শুভেন্দুর দিকে তেড়ে গেলেন কংগ্রেস বিধায়ক

ঘটনার সূত্রপাত প্রশ্নোত্তর পর্বে শুভেন্দুর একটি মন্তব্য ঘিরে।

কলকাতা: রাজ্য বিধানসভায় পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর দিকে তেড়ে গেলেন কংগ্রেস বিধায়ক কমলেশ চট্টোপাধ্যায়। হাতাহাতি রুখতে ওয়েলে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়েলে নেমে এসে বিক্ষোভ দেখান কংগ্রেস ও বাম বিধায়করা। ঘটনার সূত্রপাত প্রশ্নোত্তর পর্বে শুভেন্দুর একটি মন্তব্য ঘিরে। মুর্শিদাবাদের কংগ্রেস বিধায়ক প্রতিমা রজক পরিবহণ মন্ত্রীকে প্রশ্ন করেন, বাসে কর্মী নিয়োগের ক্ষেত্রে সরকারি নিয়ম মানা হচ্ছে কিনা, কারণ তাঁর কাছে অভিযোগ, নিয়োগের সময় প্রচুর টাকা লেনদেন হচ্ছে। জবাবে শুভেন্দু দাবি করেন, এই অভিযোগ ভিত্তিহীন, প্রতিমাকে অভিযোগ প্রমাণ করতে হবে না হলে বিধানসভায় ক্ষমা চাইতে হবে। এরপর বিরোধী বিধায়করা বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের বক্তব্য, ক্ষমা চাওয়ার কথা মন্ত্রী বলতে পারেন না, তা স্পিকারের এক্তিয়ারভুক্ত। তখনই শুভেন্দু বলেন, যা অবস্থা হয়েছে, তাতে মুর্শিদাবাদের বাকি যে কজন কংগ্রেস বিধায়ক আছেন তাঁরাও এসে তৃণমূলে নাম লেখাবেন। এমন সময় উঠে দাঁড়িয়ে চিৎকার শুরু করেন মুর্শিদাবাদ থেকে জিতে আসা কংগ্রেস বিধায়ক কমলেশ চট্টোপাধ্যায়। যোগ দেন মুর্শিদাবাদ থেকে জিতে আসা অন্য কংগ্রেস বিধায়করা। আসন ছেড়ে শুভেন্দুর দিকে তেড়ে আসেন তিনি। নিরাপত্তারক্ষীরা তাঁকে ঠেকাতে পারেননি। কংগ্রেস বিধায়কদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় শাসক দলের বিধায়ক অমল আচার্য, শিউলি সাহাদের। এই সময় মুখ্যমন্ত্রী চেয়ার ছেড়ে উঠে আসেন, দলীয় বিধায়কদের ধমকে আসনে পাঠান। অনুরোধ করেন বিরোধী বিধায়কদেরও আসনে ফিরে যেতে। এরপর অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রুলিং দেন, বিরোধীদের বলেন, সরকারকে এমন কোনও প্রশ্ন করার ক্ষেত্রে সতর্ক হতে হবে। মন্ত্রীদেরও উচিত, উত্তর দেওয়ার সময় সাবধান হওয়া। মুর্শিদাবাদের বিধায়করা তৃণমূলে চলে আসবেন বলে শুভেন্দু যে মন্তব্য করেছেন, তা বিধানসভার কার্যাবলী থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget