এক্সপ্লোর
বড়সড় ছাগল খেয়ে নড়াচড়ায় অক্ষম পাইথনকে উদ্ধার করল বন দফতর
ঘরের কাছে পাইথন। দেখে চক্ষু চড়কগাছ গ্রামবাসীর। মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রামপুর জেলার সিহারিতে। খবর যায় বন দফতরে। হাজির হন বন দফতরের কর্তারা। পাইথনটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেন তারা।

রামপুর: ঘরের কাছে পাইথন। দেখে চক্ষু চড়কগাছ গ্রামবাসীর। মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রামপুর জেলার সিহারিতে। খবর যায় বন দফতরে। হাজির হন বন দফতরের কর্তারা। পাইথনটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেন তারা। ডিভিশনাল ফরেস্ট অফিসার রাজীব কুমার বলেছেন, ’’দেখে মনে হচ্ছিল সম্ভবত একটি বড় ছাগল খেয়ে ফেলেছে। এর ফলে আর নড়াচড়ার ক্ষমতা ছিল না তার।স্থানীয় মানুষ খুব ভয় পেয়ে গিয়েছিলেন। আমরা তাদের বলি আতঙ্কিত হওয়ার কিছু নেই।কারণ পাইথন তেমন ক্ষতিকর সাপ নয়, বিষধর নয়।‘‘ এরপর বন দফতরের কর্মীরা পাইথনটিকে গ্রাম থেকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দিয়ে আসে।
Before You Go
Taratala News | কখনও ভেঙে পড়ছে ব্রিজ, কখনও নির্মীয়মাণ উড়ালপুল, আবার কখনও গোডাউন! | ABP ANANDA LIVE

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















