এক্সপ্লোর

বেড়েছে তফশিলি নিগ্রহ, নারী নির্যাতনে শীর্ষে উত্তরপ্রদেশ, তিনে পশ্চিমবঙ্গ, ২০১৭-র রিপোর্ট

২০১৬ সালে সারা দেশে তফশিলি জাতিভুক্তদের উপর হামলার ঘটনা ছিল ৫,০৮২টি। ২০১৭ সালে এই হামলা বেড়ে হয় ৫,৭৭৫টি।

নয়াদিল্লি: দু’বছর বিলম্বের পর অবশেষে প্রকাশিত হল ২০১৭ সালের বার্ষিক অপরাধের রিপোর্ট। এই রিপোর্টে জাতীয় ক্রাইম রেকর্ডস ব্যুরো জানিয়েছে, দেশজুড়ে তফশিলিদের উপর হামলা বেড়েছে। মহিলাদের উপর সবচেয়ে বেশি অত্যাচার হচ্ছে উত্তরপ্রদেশে। সংঘর্ষের ঘটনা সবচেয়ে বেশি বিহারে। দেশজুড়ে অপহরণও বেড়েছে ৯ শতাংশের বেশি। জাতীয় ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট অনুযায়ী, ২০১৭ সালে সারা দেশে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা ছিল ৩,৫৯,৮৪৯টি। এর মধ্যে শুধু উত্তরপ্রদেশেই ৫৬,০১১টি ঘটনা ঘটে। মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা ছিল যথাক্রমে ৩১,৯৭৯ ও ৩০,০০২টি। ২৭.৯ শতাংশ ক্ষেত্রে মহিলাদের উপর স্বামী ও আত্মীয়রা অত্যাচার চালিয়েছেন। শ্লীলতাহানির ঘটনা ২১.৭ শতাংশ। অপহরণ ২০.৫ শতাংশ এবং ধর্ষণ ও যৌন নির্যাতন ৭ শতাংশ। সারা দেশে সংঘর্ষের ঘটনা ৫৮,৮৮০টি। বিহারে সর্বাধিক ১১,৬৯৮টি সংঘর্ষের ঘটনা ঘটে। সাম্প্রদায়িক ও গোষ্ঠী সংঘর্ষের সংখ্যা ছিল যথাক্রমে ৭২৩ ও ১৮৩টি। জাতিগত কারণে সংঘর্ষ হয় ৮০৫টি এবং রাজনৈতিক সংঘর্ষের সংখ্যা ১,৯০৯। ২০১৬ সালে সারা দেশে তফশিলি জাতিভুক্তদের উপর হামলার ঘটনা ছিল ৫,০৮২টি। ২০১৭ সালে এই হামলা বেড়ে হয় ৫,৭৭৫টি। তফশিলি উপজাতিভুক্ত ব্যক্তিদের উপর হামলার ঘটনা অবশ্য ২০১৬ সালের তুলনায় কমেছে। ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট অনুযায়ী, ২০১৬ সালে সারা দেশে ৮৮,০০৮টি অপহরণের ঘটনা ঘটলেও, ২০১৭ সালে অপহরণ বেড়ে হয় ৯৫,৮৯৩টি। ৬৩,৩৪৯ জন নাবালক নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। এর মধ্যে ২০,৫৫৫ জন ছেলে, ৪২,৬৯১ জন মেয়ে ও ১০৩ জন রূপান্তরকামী। এই প্রথম ভুয়ো খবর ও গুজব সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছে জাতীয় ক্রাইম রেকর্ডস ব্যুরো। রিপোর্ট অনুযায়ী, সবচেয়ে বেশি গুজব ও ভুয়ো খবর রটেছে মধ্যপ্রদেশে (১৩৮)।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget