এক্সপ্লোর

COVID-19: করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত

COVID-19 India: দেশে করোনায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ।

নৈনিতাল: করোনা আক্রান্ত হলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত। আজ তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তিনি হাসপাতালে ভর্তি হননি। নিজের বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি। আজ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন, ‘আজ আমি করোনা পরীক্ষা করাই। সেই রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীর ঠিকই আছে। কোনওরকম উপসর্গও নেই। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আমি হোম আইসোলেশনে থাকব। গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’ মাস ৬ আগে করোনা আক্রান্ত হন উত্তরাখণ্ডের পর্যটনমন্ত্রী সৎপল মহারাজ। তাঁর সঙ্গে বৈঠক করার পর আইসোলেশনে চলে যান রাওয়াত। তাঁর সঙ্গে আরও দুই মন্ত্রীও সেই বৈঠকে ছিলেন। ফলে তাঁরাও আইসোলেশনে যান। এরপর তিন কর্মী করোনা আক্রান্ত হওয়ায় ২৬ অগাস্ট ফের আইসোলেশনে চলে যান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। সেপ্টেম্বরে তাঁর অফিসার অন স্পেশাল ডিউটিও করোনা আক্রান্ত হন। ফলে সেবারও আইসোলেশনে যান রাওয়াত। এবার তিনি নিজেই করোনা আক্রান্ত হলেন। উত্তরাখণ্ডে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৮৪ হাজারেরও বেশি। মৃত্যু হয়েছে ১,৩৮৪ জনের। দেহরাদুনে করোনা আক্রান্তের সংখ্যা ২৫ হাজারেরও বেশি। হরিদ্বারে সংক্রমিত ১২,৯০৫ জন। সম্প্রতি বেশ কয়েকজন সরকারি আধিকারিক করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার উত্তরাখণ্ডের স্বাস্থ্যসচিব অমিত সিংহ নেগির করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এর আগে ৮ ডিসেম্বর করোনা আক্রান্ত হন স্বাস্থ্য বিভাগের ডিরেক্টর জেনারেল অমিতা উপ্রেতি। এদিকে, দেশে করোনায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। একইসঙ্গে কমেছে দৈনিক সুস্থতা। দৈনিক মৃত্যুতে দেশে আজ দ্বিতীয় স্থানে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৪৪ জনের। প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৬৫ জনের। তৃতীয় স্থানে আছে দিল্লি। রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪৪ হাজার ৭৮৯ জনের। মোট আক্রান্ত ৯৯ লক্ষ ৭৯ হাজার ৪৪৭। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৩৮ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৫৫। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ হাজার ৮৮৯। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২৪ হাজার ১০। তবে এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৯৫ লক্ষ ২০ হাজার ৮২৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ৩১ হাজার ৮৭। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ৩৩ হাজার ২৯১ জন। দেশে মৃত্যুর হার ১.৪৫ শতাংশ। সুস্থতার হার বেড়ে ৯৫.৪০ শতাংশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget