এক্সপ্লোর

প্রত্যেককে মানতে হবে করোনা বিধি, মঙ্গলবার থেকে খুলছে ভিক্টোরিয়া, জাদুঘর

প্রবেশপথে থার্মাল স্ক্রিনিং এবং স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকবে।

সুদীপ্ত আচার্য, কলকাতা: নিউ নর্মালে খুলে গিয়েছে সিনেমা হল, রেস্তোরাঁ, শপিং মল। বুধবার থেকে গড়াবে লোকাল ট্রেনের চাকাও। তার আগে ১০ তারিখ, মঙ্গলবার থেকে দর্শকদের জন্য খুলে যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় জাদুঘর, সায়েন্স সিটি ও বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সায়েন্স মিউজিয়াম। কলকাতার এই চারটি বহুল পরিচিত দর্শনীয় স্থলই কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে। দেশের লকডাউন ঘোষণার আগেই, ১৮ মার্চ থেকে বন্ধ এই চার জায়গা। ৮ মাস পর সেগুলি খুলে যাচ্ছে। দেশে সংক্রমণ ও মৃত্যুর হার কমলেও, করোনার কবল থেকে কবে মুক্তি মিলবে তা জানে না কেউ। তাই ভিক্টোরিয়া মেমোরিয়াল, জাদুঘর, সায়েন্স সিটি খোলার সিদ্ধান্ত নেওয়া হলেও, কর্মী-দর্শক সবাইকেই মানতে হবে করোনা বিধি। সংস্কৃতি মন্ত্রকের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, প্রবেশপথে থার্মাল স্ক্রিনিং এবং স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকবে। নিরাপত্তারক্ষীরা পিপিই পরে থাকবেন। সবাইকে মাস্ক পরে থাকতে হবে। মানতে হবে শারীরিক দূরত্ব। স্মার্ট ফোনে আরোগ্য সেতু অ্যাপ রাখারও পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। কাউন্টারে ভিড় এড়াতে অনলাইন টিকিটে জোর দেওয়া হচ্ছে। কাউন্টারে টিকিট কাটার সময়, দর্শকদের দেওয়া নোট ও কয়েন জীবাণুমুক্ত করতে থাকবে আলট্রাভায়োলেট স্টেরিলাইজেশন বক্স। প্রতি গ্যালারিতে একসঙ্গে ২০ থেকে ২৫ জন দর্শককে ঢোকার অনুমতি দেওয়া হবে। গ্যালারির এসির তাপমাত্রা রাখা হবে ২৪ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর্দ্রতা থাকবে ৪০ থেকে ৭০।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget