এক্সপ্লোর

টোল পায়, তবু কেন মেরামতি করা হয় না, রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে প্রশ্ন ক্ষুব্ধ মমতার

করোনার জেরে এবার ভার্চুয়াল প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: করোনার জেরে এবার ভার্চুয়াল প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার বেলা ৩টেয় নবান্ন সভাঘরে বৈঠক করছেন তিনি। আজ বৈঠক ৪ জেলা - হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে। কাল আরও ৫ জেলার আধিকারিকদের নিয়ে বৈঠক। জেলাগুলি হল দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়া। নবান্নে সোমবারের বৈঠকে মমতা বলেছেন, ‘ঘূর্ণিঝড়ের পরে মেরামতি হয়েছে। তারপরেও বাঁধ ভাঙছে। তাহলে কি তাড়াহুড়োয় গুরুত্ব দেওয়া হয়নি?’ ঝাড়খণ্ড থেকে ডিভিসির জল ছাড়লে কী পদক্ষেপ করা হবে, তা নিয়েও ভাবনাচিন্তা করছেন মমতা। বলেছেন, ‘ডিভিসি জল ছাড়লে আগে থেকে ব্যবস্থা নিতে হবে। হাসপাতালেও জল ঢোকার আশঙ্কা আছে।’ মমতা বলেন, ‘ত্রাণের টাকা দ্রুত ক্ষতিগ্রস্তদের দিয়ে দিতে হবে। নতুন তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিতে হবে।’ তিনি আরও বলেন, ‘জল ধরো জল ভরো প্রকল্পে ৩ লক্ষ পুকুর কাটা হয়েছে। সব রাজ্যে বন্যার সমস্যা নেই, বাংলায় আছে। দীর্ঘদিন ড্রেজিং করা হয়নি, করলে এই সমস্যা হত না। যেসব জেলায় বন্যার সম্ভাবনা, সেখানে ঘুরে দেখতে হবে।’ গোটা রাজ্যের রাস্তাঘাটের হাল নিয়ে সম্প্রতি তুমুল বিতর্ক শুরু হয়েছে। বর্ষা নামতেই রাস্তাঘাটের বেহাল দশা। যা নিয়ে বিরক্ত মমতাও। বলেছেন, ‘কোন রাস্তা খারাপ, কোথায় জল জমছে, তা দেখতে হবে। নবান্নে আসার পথে দেখলাম একটা রাস্তায় পিচ উঠে গেছে। বলতেই বলা হচ্ছে, রাজ্যকে ২০০ কোটি টাকা দিতে হবে। অথচ এইচআরবিসি টোল পায়। তবু কেন মেরামতি করা হচ্ছে না?’ একশো দিনের কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘১০০ দিনের কাজ মোটামুটি ভাল হচ্ছে। বৃষ্টিতে মিনাখাঁ, সন্দেশখালিতে জল জমেছে। হুগলির পারফরম্যান্স সবচেয়ে খারাপ, কেন এমন হল?’ যোগ করেন, ‘উঃ ২৪ পরগনা, হাওড়ায় করোনায় মৃত্যুর হার বেশি। মৃত্যুর হার নিয়ন্ত্রণে রাখতে বেশি পরীক্ষা করতে হবে। মাস্ক পরা নিয়ে বেশি করে প্রচার চালাতে হবে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget