এক্সপ্লোর

West Bengal Covid Restrictions: গ্রামাঞ্চলে ৫০ শতাংশ টিকাকরণ হলে লোকাল ট্রেন চালু করার ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তৃতীয় ঢেউয়ের উদ্বেগ প্রকাশ করেন মমতা।

কলকাতা: বিধিনিষেধে কিছু ছাড় দিলেও রাজ্যে ৩০ অগাস্ট পর্যন্ত বন্ধই থাকছে লোকাল ট্রেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, গ্রামাঞ্চলে ৫০ শতাংশ মানুষের টিকাকরণ হলে তবেই লোকাল ট্রেন চালু করা হতে পারে।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তৃতীয় ঢেউয়ের উদ্বেগ প্রকাশ করেন মমতা। তৃতীয় ঢেউয়ের উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, ৩০ অগাস্ট পর্যন্ত রাজ্যে লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখা হবে। গ্রামাঞ্চলে ৫০ শতাংশ টিকাকরণ হওয়ার পরই লোকাল ট্রেন পরিষেবা চালু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি, নাইট কার্ফুর সময় পরিবর্তন হয়ে এখন রাত ১১টা থেকে সকাল ৫টা পর্যন্ত করা হল। এর আগে নাইট কার্ফু জারি হয়ে যেত রাত ৯টা বাজলেই। আসন্ন তৃতীয় ঢেউকে সামলাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

মুখ্যমন্ত্রী জানান, “ট্রেন না চলায় আপনাদের অসুবিধা হবে বুঝতে পারছি, কিন্তু তৃতীয় ঢেউকে নিয়ন্ত্রণে রাখতে এখন থেকেই সতর্কতা জারি করা জরুরি। কলকাতার কাছাকাছি রাজ্যগুলি যেমন উত্তর ২৪ পরগনা, বর্ধমান, হুগলিতে ৫০ শতাংশ টিকাকরণ সম্পন্ন হলেই শুরু করে দেওয়া হবে লোকাল ট্রেন।”

এদিকে দেশে দৈনিক আক্রমণ পেরলো ৪০,০০০, মৃত প্রায় ৫০০। বৃহস্পতিবার করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা বাড়িয়ে গোটা দেশে আক্রান্ত হয়েছেন ৪১,১৯৫ জন। দৈনিক স্বাস্থ বুলেটিন অনুযায়ী, একদিনে প্রাণ হারিয়েছেন ৪৯০ জন। বুধবার আক্রান্ত হয়েছিলেন ৩৮,৩৫৩ জন, মৃত্যু হয়েছিল ৩৭৩ জনের। বর্তমানে দেশে অ্যাক্টিভ কেস ৩,৮৭,৯৮৭। মার্চ মাস থেকে ধরা হলে, এটি সর্বনিম্ন। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে একদিনে সুস্থতার হার সর্বোচ্চ ৯৭.৪৫%, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৯,০৬৯ মানুষ।

দেশের মধ্যে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্ত দক্ষিণ ভারতের কেরল। সে রাজ্যে একদিনে আক্রান্ত ২৩,৫০০ জন। তারপরই রয়েছে মহারাষ্ট্র যেখানে একদিনে আক্রান্ত ৫,৫৬০ জন। উল্লেখ্য, দেশে দৈনিক আক্রান্তের হার এখন ১.৯৪ শতাংশ। দৈনিকের পাশাপাশি, সাপ্তাহিক আক্রান্তের হারও ৫ শতাংশের কম। এখনও পর্যন্ত, দেশে করোনা পরীক্ষা করা হয়েছে ৪৮.৭৩ কোটি মানুষের। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ অনুযায়ী, ১১ অগাস্ট পর্যন্ত, ৪৮,৭৩,৭০,১৯৬ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে এবং তার মধ্যে ২১,২৪,৯৫৩ জন পজিটিভ। ইতিমধ্যেই দেশে টিকাকরণের পরিমাণ বেড়ে এখন ৫২.৩৬ শতাংশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE
Fake Birth Certificate |
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED-র তলব, সিজিও কমপ্লেক্সে মদনের বড় পুত্র
Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget