এক্সপ্লোর

Bangladesh: সম্প্রীতি রক্ষার্থে বাংলাদেশের অশান্তির আঁচ কমাতে আর্জি এপার বাংলার বিশিষ্টজনদের

সোশাল মিডিয়ায় পোস্ট করে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন তাঁরা।

কলকাতা: রুখতে হবে অশান্তি। রক্ষা করতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি। নিশ্চিত করতে হবে সাধারণ মানুষের নিরাপত্তা। উৎসবের আবহে বাংলাদেশে অশান্তির প্রতিবাদে এই দাবি জানালেন এপার বাংলার বিশিষ্টরা। বাংলাদেশের অশান্তির আঁচ কমাতে আর্জি তাঁদের। সোশাল মিডিয়ায় পোস্ট করে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন তাঁরা।

এপার বাংলায় যখন উৎসবের আনন্দ। তখন ওপার বাংলায় অশান্তি আর বিষাদ। বাংলাদেশের চট্টগ্রাম থেকে কুমিল্লা, রংপুর থেকে ফেনি - নানা জায়গায় অশান্তি, কোথাও বাড়ি-ঘর-দোকানে ভাঙচুর। পদ্মার ওপারে এই পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইতিমধ্যেই চিঠি দিয়েছেন এপার বাংলার বিদ্বজ্জনেরা। দোষীদের চিহ্নিত করে শাস্তি ও সম্প্রীতি রক্ষার লিখিত আর্জি জানিয়েছেন এই বাংলার লেখক, শিল্পী, সহ বিদ্বজ্জনেরা। সোশাল মিডিয়ায় পোস্ট করে বাংলাদেশের জনসাধারণ ও সরকারের কাছে তাঁদের আবেদন “দেশবিরোধী, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, জাতির জনকের উদার বিশ্বাস আর বর্তমান সরকারের নীতির বিরোধী, বিদ্বেষমূলক ও প্ররোচনামূলক এই শক্তিগুলিকে সত্বর চিহ্নিত করুন এবং তাদের নিষ্ক্রিয় করুন। ’’ শুধু তাই নয় এই কাজের সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের শাস্তিও দাবি করা হয়েছে। এই আবদনে সই করেছেন পবিত্র সরকার, মহঃ সেলিম, কমলেশ্বর মুখোপাধ্যায়, দেবশঙ্কর হালদার, কৌশিক সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, অভিনেতা চন্দন সেন, ঋত্বিক চক্রবর্তী, পদ্মনাভ দাশগুপ্ত, ঋদ্ধি সেন সহ অনেকেই।

নাট্যব্যক্তিত্ব দেবশঙ্কর হালদারের কথায়, “মৌলবাদী শক্তি, যে ধর্মেরই হোক না কেন, এভাবে অস্থিরতা তৈরি করা, আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছি, মানবিক ধর্মের কথা সবসময় বলে এসেছি, আমাদের ভাষা এক, কথা কবিতায়, হোক প্রলয় ঝঞ্ঝা, হোক তবু দৃপটপায় জানিয়ে যেতে চাই  ওপারে যদি শত্রুতা দেয়  হানা সময় হানে কখনো সংঘাত ধোয়া ধুলোর হারিয়ে যেতে যেতে এপার থেকে বাড়িয়ে দেবে হাত।’’

শিক্ষাবিদ পবিত্র সরকার বলছেন, “উপমহাদেশে অশান্তি বন্ধ হোক এটাই আমরা চাই, আমাদের দেশেও ধর্মের নামে নানা অত্যাচার হয়, কোথায় কী মাংস রাখা আছে, তা নিয়ে খুন করা হয়, ধর্মের বাইরে মানুষ মানুষ হিসেবে চিনুক।”

উৎসবের আবহে বিভিন্ন জেলায় অশান্তির  প্রতিবাদ ও নিন্দায় সরব হয়েছেন ওপার বাংলার বিশিষ্টরাও। নিজের ফেসবুক পোস্টে রংপুরের একটি ছবি-সহ অভিনেত্রী জয়া এহসান, নবারুণ ভট্টাচার্যকে উদ্ধৃত করে লিখেছেন, “এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার দেশ না। এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না। এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না। ’’ শান্তি ও সম্প্রীতি রক্ষার আবেদন জানিয়ে ট্যুইট করেন ওপার বাংলার অভিনেত্রী ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী রাফিয়েত রশিদ মিথিলাও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget