এক্সপ্লোর

মোদির ‘জনতা কার্ফু’র আহ্বানকে সমর্থন, করোনাভাইরাস ছড়ানো নিয়ন্ত্রণে বড় ভূমিকা নেবে, বলল হু

বেকেডাম বলেছেন, হাত স্বাস্থ্যবিধি অনুসারে ধোওয়ার পাশাপাশি জামাকাপড়ের হাতায় কাশা, হাঁচি দিলে সংক্রমণ রোধ হয়। সামাজিক দূরত্বের পাশাপাশি এইসব পদক্ষেপ সংক্রমণ ঠেকানোয় কার্যকরী হতে পারে।

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির করোনাভাইরাস মোকাবিলায় রবিবার সকাল সাতটা থেকে রাত ৯টা পর্যন্ত দেশজুড়ে ‘জনতা কার্ফু’ পালনের আহ্বানকে পূর্ণ সমর্থন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র। বৃহস্পতিবার রাতে দেশবাসীর প্রতি সম্প্রচারিত বার্তায় প্রধানমন্ত্রী একদিনের জন্য সচেতন থেকে জনসাধারণকে নিতান্ত প্রয়োজন না হলে বাইরে না বেরিয়ে বাড়িতেই থাকার পরামর্শ দিয়েছেন। মারণ ভাইরাস সংক্রমণ থেকে অব্যাহতি পাওয়ার এই পন্থা নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনা হলেও তার প্রতি সমর্থনও প্রকাশ পাচ্ছে। হু-র ভারতে নিযুক্ত প্রতিনিধি হেঙ্ক বেকেডাম প্রধানমন্ত্রীর জনতা কার্ফু পালন ও সোস্যাল ডিস্ট্যান্সিং অর্থাত সামাজিক স্তরে দূরত্ব গড়ে করোনাভাইরাস থেকে বাঁচার কৌশলকে সমর্থন জানিয়ে বলেছেন, আমরা তাঁর এই আহ্বানকে সমর্থন জানাই। এই স্ট্র্যাটেজি ঠিকঠাক কার্যকর করা গেলে এই ভাইরাস ছড়ানো নিয়ন্ত্রণে আনতে অনেক দূর কাজ করবে। মোদির গতকালের ভাষণের পর হু এই বিবৃতি দিয়েছে। বেকেডাম বলেছেন, হাত স্বাস্থ্যবিধি অনুসারে ধোওয়ার পাশাপাশি জামাকাপড়ের হাতায় কাশা, হাঁচি দিলে সংক্রমণ রোধ হয়। সামাজিক দূরত্বের পাশাপাশি এইসব পদক্ষেপ সংক্রমণ ঠেকানোয় কার্যকরী হতে পারে। সামাজিক দূরত্ব বজায় রাখলেও এই চ্যালেঞ্জ উতরে যেতে সহমর্মিতা জানিয়ে একজোট হয়ে চলাটাও সমান গুরুত্বপূর্ণ। গত ১১ মার্চ হু করোনাভাইরাসকে অতিমারী বলে ঘোষণা করার পর পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক, গভীর দুশ্চিন্তার হয়ে উঠেছে ভারত সহ বিশ্বের নানা দেশে। শুক্রবার বিকেল পর্যন্ত ৩২ জন বিদেশি সহ ভারতে ১৯৫ জনের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এদেশে মারা গিয়েছেন ৪ জন। হু ফের সব দেশকে জোরকদমে সম্ভাব্য সংক্রামিতদের চিহ্নিত করে প্রয়োজনীয় চিকিত্সার বন্দোবস্ত করার আবেদনও করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget