এক্সপ্লোর

নির্বাচনী ইস্তাহারে রামমন্দির প্রসঙ্গ রাখলে কংগ্রেসকে সমর্থনের ইঙ্গিত ভিএইচপি-র, মোদি সরকারের ওপর প্রবল ক্ষোভ

নয়াদিল্লি: রামমন্দির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করে কেন্দ্রের মোদি সরকারকে চাঁচাছোলা ভাষায় তোপ দাগল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। তারা মন্দির প্রশ্নে বিজেপি-এনডিএ সরকারের ভূমিকায় চরম হতাশা প্রকাশ করে বলেছে, এদের আমলে মন্দির নির্মাণ শুরুর ব্যাপারে আর কোনও আশা দেখা যাচ্ছে না। কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে মন্দির তৈরির কথা থাকলে তাদের সমর্থনের কথা ভাবব আমরা। পরিষদের অস্থায়ী সভাপতি অলোক কুমার একথা জানিয়ে মন্তব্য করেন, একটি শিশুর ভূমিষ্ঠ হওয়ার জন্য যেমন ৯ মাস অপেক্ষা করতে হয়, তেমনই অযোধ্যার মানুষও রামমন্দিরের জন্য ২০২৫ পর্যন্ত অপেক্ষা করতে রাজি। কংগ্রেসের কর্মসূচিতে কেন রামমন্দির নেই, প্রশ্ন তুলেছেন তিনি। বলেছেন, কংগ্রেস তাদের কর্মসূচিতে রামমন্দির ইস্যু রাখলে ওদের সমর্থনের কথা ভেবে দেখতে পারি। প্রসঙ্গত, উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা হরিশ রাওয়াত সম্প্রতি বলেন, রামমন্দির নির্মাণ শুরু হতে পারে একমাত্র কংগ্রেস ক্ষমতায় এলেই। বিজেপি রামমন্দির ইস্যুকে স্রেফ রাজনৈতিক এজেন্ডায় পর্যবসিত করেছে। বিজেপি পাপীদের দল, যাদের পাপের শেষ নেই। কিন্তু আমরা নৈতিকতা, সংবিধানে বিশ্বাস করি। নিশ্চিত ভাবেই কেন্দ্রে কংগ্রেসের সরকার হলেই অযোধ্যায় রামমন্দির হতে পারে। যদিও সরকারি ভাবে কংগ্রেস বারবার বলেছে, সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষা করতে হবে। সেটাই এই ইস্যুর একমাত্র সমাধান। মোদি সরকারও সঙ্ঘ পরিবারের অর্ডিন্যান্স আনার দাবি খারিজ করে বলেছে, সুপ্রিম কোর্টের রায়ের পরই সমাধান হতে পারে। অযোধ্যা ইস্যু বর্তমানে সুপ্রিম কোর্টের বিবেচনাধীন রয়েছে। ২৯ জানুয়ারি শুনানি করবে ৫ বিচারপতির বেঞ্চ। শুনানি শুরুতে দেরির জন্য অসন্তুষ্ট সঙ্ঘ পরিবারের শরিকরা।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget