এক্সপ্লোর

উইলিয়ামসনের দুরন্ত সেঞ্চুরি, লড়াকু ইনিংস গ্র্যান্ডহোমেরও, রুদ্ধশ্বাস ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারাল নিউজিল্যান্ড

জয়ের ফলে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে নিউজিল্যান্ড

বার্মিংহ্যাম: রুদ্ধশ্বাস ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়ে সেমিফাইনালে ওঠার পথে আর এক কদম এগিয়ে গেল নিউজিল্যান্ড। আর দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিলেন কেন উইলিয়ামসন। চাপের মুখে দুরন্ত অপরাজিত সেঞ্চুরি করলেন নিউজিল্যান্ডের অধিনায়ক। ১৩৮ বলে ১০৬ রান করে অপরাজিত রইলেন কেন। তাঁর ইনিংসে ছিল ৯টি চার ও একটি ছক্কা। অধিনায়ককে যোগ্য সঙ্গত করলেন কলিন ডি গ্র্যান্ডহোমও। অলরাউন্ডার গ্র্যান্ডহোম ৪৭ বলে ৬০ রান করে দলকে চাপের মুখ থেকে বার করে আনেন। বুধবার দক্ষিণ আফ্রিকার কাছে ছিল মরণ-বাঁচন ম্যাচ। শেষ চারের দৌড়ে টিকে থাকতে গেলে জিততেই হত প্রোটিয়াদের। বৃষ্টির জন্য ম্যাচটি ৪৯ ওভারের হয়ে যায়। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা তোলে ২৪১/৬। ৬৪ বলে ৬৭ রান করে তাঁদের সর্বোচ্চ স্কোরার ভ্যান ডার ডাসেন। হাশিম আমলা ৮৩ বলে ৫৫ রান করেন। নিউজিল্যান্ড বোলারদের মধ্যে ৫৯ রানে তিন উইকেট পান কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলা লকি ফার্গুসন। জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। ক্রিস মরিস-কাগিসো রাবাডাদের দাপটে এক সময় ৮০/৪ হয়ে গিয়েছিল স্কোর। সেখান থেকে খেলা ধরে নেন উইলিয়ামসন। একের পর এক উইকেট যখন পড়ছে, অন্য প্রান্তে তখন ক্রিজ কামড়ে পড়ে ছিলেন কিউয়ি অধিনায়ক। শেষে গ্র্যান্ডহোমের ঝোড়ো ইনিংস নিউজিল্যান্ডকে কিছুটা চাপমুক্ত করে। তবে আটচল্লিশতম ওভারে গ্র্যান্ডহোম ফেরায় ফের চাপে পড়ে নিউজিল্যান্ড। নাটকীয় শেষ ওভারে আন্দিল ফেলুকায়োকে ছক্কা মেরে চাপ কাটিয়ে দেন উইলিয়ামসন। ম্যাচের সেরাও হয়েছেন তিনি। এই জয়ের ফলে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে নিউজিল্যান্ড। ৬ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট-সহ সেমিফাইনালের দৌড় থেকে কার্যত বিদায় নিল দক্ষিণ আফ্রিকা।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget