এক্সপ্লোর

দেশজুড়ে শৈত্যপ্রবাহ, রেকর্ড পারদ পতন, ৫ রাজ্যে লাল সতর্কতা

শুক্রবার থেকেই দেশজুড়ে শীতের কামড় অনুভূত হচ্ছে। শনিবার ডাল লেক জমে বরফ হয়ে যায়। রাজস্থানের মাউন্ট আবুতেও মাইনাসে নামে পারদ। সিকিমের নাথুলায় প্রবল তুষারপাতে আটকে পড়া বহু পর্যটককে উদ্ধার করে সেনা।

নয়াদিল্লি:  দেশজুড়ে জাঁকিয়ে ঠাণ্ডা। কনকনে শীতে কাঁপছে রাজধানী। শনিবার ও রবিবার দেশের আরও ৫ রাজ্যে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। এবছর ডিসেম্বরে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল গতকালই – ২.৪ ডিগ্রি সেলসিয়াস। লোধি রোড এলাকায় তাপমাত্রা একধাক্কায় নামল ১.৭ ডিগ্রিতে। বহুবছর পর এত কম তাপমাত্রার সাক্ষী থাকল রাজধানী শহর। ১২০ বছরে শীতলতম দিল্লি। এর আগে সবথেকে ঠান্ডা পড়েছিল ১৯০১ সালের ডিসেম্বর মাসে। পূর্বাভাস অনুসারে, দিল্লি, পঞ্জাব, হরিয়ানা সহ উত্তর ভারতের বেশ কয়েক জায়গায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। যদিও শেষ পাওয়া খবর অনুসারে, রবিবার উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিকে ২ থেকে ৩ ডিগ্রি পারদ চড়েছে। বিহারের বিভিন্ন এলাকাতেও আগের থেকে তাপমাত্রা বেড়েছে। মধ্যপ্রদেশে ১ ডিগ্রি পর্যন্ত উষ্ণতা বেড়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, পশ্চিম রাজস্থান ও পশ্চিম মধ্যপ্রদেশে রবিবার সকালেও তাপমাত্রা নেমেছে। শুক্রবার থেকেই দেশজুড়ে শীতের কামড় অনুভূত হচ্ছে। শনিবার ডাল লেক জমে বরফ হয়ে যায়। রাজস্থানের মাউন্ট আবুতেও মাইনাসে নামে পারদ। সিকিমের নাথুলায় প্রবল তুষারপাতে আটকে পড়া বহু পর্যটককে উদ্ধার করে সেনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, আগামী দু’দিন এ-রাজ্যেও শৈত্যপ্রবাহ চলবে। মঙ্গলবার থেকে বাড়তে পারে তাপমাত্রা। ১ থেকে ৩ জানুয়ারি দক্ষিণবঙ্গে বৃষ্টিও হতে পারে।। এদিকে, কলকাতায় শনিবার ছিল মরশুমের শীতলতম দিন। সর্বনিম্ন তাপমাত্রা নামে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। এর আগে, ২০ ডিসেম্বর পারদ নেমেছিল ১১ দশমিক ৬ ডিগ্রিতে। এদিকে, পারদ পতনের নিরিখে গতকাল আন্টার্কটিকাকেও ছাপিয়ে যায় দ্রাস এবং কার্গিল। আন্টার্কটিকায় সর্বনিম্ন তাপমাত্রা যেখানে মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস, সেখানে লাদাখের দ্রাসে পারদ নামে মাইনাস ৩১ দশমিক ৫ ডিগ্রিতে। কারগিলের পারদ নামে মাইনাস ২৭ ডিগ্রিতে এবং লে মাইনাস ২০ ডিগ্রিতে। গতকাল শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৫.৬ ডিগ্রি। আর পহেলগামের পারদ নামে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরাখণ্ড,  হিমাচলের বহু জায়গার পারদ এখন হিমাঙ্কের নীচে। বরফে ঢেকেছে কেদারনাথ মন্দির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার !
Suvendu Adhikari: কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ২ | কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা? | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ১ | NDA ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে NCPI, বিদ্রোহের আঁচ BJP অন্দরেও
Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget