এক্সপ্লোর

দেখা করার নামে ডেকে উত্যক্তকারীকে অপহরণের অভিযোগ মহিলা তথ্য-প্রযুক্তি কর্মীর বিরুদ্ধে

হায়দরাবাদ: এক ব্যক্তিকে অপহরণের অভিযোগে এক মহিলা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। ওই ব্যক্তি সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে উত্যক্ত করতেন বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, পেশায় কাঠের মিস্ত্রি ওই ব্যক্তি বিগত কয়েকদিন ধরে ওই মহিলার মোবাইলে ফোন করে ও মেসেজ পাঠিয়ে উত্যক্ত করতেন বলে অভিযোগ। গোপালপুরম থানার পুলিশের এক আধিকারিক বলেছেন, ওই মহিলার এক বন্ধুর বাড়িতে কাঠের কাজ করছিলেন। সেই সময়ই ওই মহিলাকে তিনি প্রথম দেখেন।সেখান থেকেই মহিলার ফোন নম্বর পান তিনি। তারপর থেকেই ওই ব্যক্তি মহিলাকে ফোন করে, মেসেজ পাঠিয়ে উত্যক্ত করতে শুরু করেন। এরপরই ওই মহিলা পুলিশের কাছে অভিযোগ দায়ের না করেই ওই ব্যক্তিকে সমুচিত সবক শেখানোর পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী মহিলা ও তাঁর পাঁচ বন্ধু ওই ব্যক্তিকে সেকেন্দ্রাবাদে একটি কলেজের সামনে এসে দেখা করতে ডাকেন। সেইমতো ওই ব্যক্তি সেখানে যান। এরপর ওই মহিলা ও তাঁর বন্ধুরা তাঁকে প্রথমে মারধর করেন বলে অভিযোগ। এরপর তাঁকে বাইকে চাপিয়ে মালকাজগিরি এলাকায় একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে ফের মারধর করা হয়। কোনওভাবে সেখান থেকে পালিয়ে এসে ওই ব্যক্তি চোট-আঘাত নিয়ে সরকারি হাসপাতালে ভর্তি হন। চিকিত্সকরা পুলিশকে খবর দেন। পুলিশ ওই ব্যক্তির বয়ান সংগ্রহ করে। এরপর ওই মহিলা ও তাঁর বন্ধুদের বিরুদ্ধে অপহরণ ও খুনের চেষ্টার মামলা দায়ের করে পুলিশ এবং তদন্তের জন্য তাঁদের হেফাজতেও নেওয়া হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget