এক্সপ্লোর

লকডাউন: চোখ অপারেশন করাতে গিয়ে হায়দরাবাদে আটকে এবিপি আনন্দের প্রতিনিধিও, বন্ধ হাসপাতাল

আমাদের প্রতিনিধি জানালেন, তাঁর মতো ভিনরাজ্যে আটকে পড়েছেন আরও বহু বাঙালি পরিবার। আটকে পড়া অনেকেরই শেষ হয়ে আসছে টাকা।

হায়দরাবাদ: লকডাউন। টানা ২১ দিন। ২৪ মার্চ রাত ৮টায় প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকেই রাতারাতি বদলে যায় সারা দেশের ছবিটা। রাস্তাঘাট শুনশান। বন্ধ অধিকাংশ দোকান। চলছে না যানবাহন। ধর্মীয়স্থানগুলির গেটে তালা। থেমে যাওয়া শহরের মাঝেই আটকে কিছু মানুষ ঘর থেকে অনেক দূরে। কেউ কাজে গিয়ে, কেউ বা বাইরে চিকিৎসা করাতে গিয়ে আটকে পড়েছেন অন্য রাজ্যে। তাঁর মধ্যে রয়েছেন এবিপি আনন্দ-র সাংবাদিক গোপাল চট্টোপাধ্যায়। চিকিৎসা করাতে গিয়ে আটকে পড়েছেন হায়দরাবাদে। সেই অবস্থাতেই তুলে ধরেছেন ভোগান্তির ছবি। কলকাতা থেকে ১ হাজার ৫০৫ কিলোমিটার দূরের শহরটার ছবি এখন একেবারেই আলাদা। গোপাল চট্টোপাধ্যায় হায়দরাবাদে গিয়েছিলেন চোখের চিকিৎসার জন্য। লকডাউন ঘোষণার পর থেকে বন্ধ হয়ে গেছে হাসপাতাল। আপাতত হোটেলের ঘরে বন্দি তিনি। ১৭ তারিখে তাঁর চোখের অপারেশন হয়। ২৫ তারিখে ছিল চেকআপ। কিন্তু তিনি ফিরতে পারলেন না বাড়ি, হল না চেকআপও। আমাদের প্রতিনিধি জানালেন, তাঁর মতো ভিনরাজ্যে আটকে পড়েছেন আরও বহু বাঙালি পরিবার। আটকে পড়া অনেকেরই শেষ হয়ে আসছে টাকা। বিদেশ-বিভুঁইয়ে চরম সঙ্কটে তাঁরা। এবিপি আনন্দের প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায় জানালেন, শহরে কাঁচা সবজির দাম আকাশছোঁয়া। বড় বড় শপিং মলে সবজির উপর থেকে দামের স্টিকার তুলে ফেলা হয়েছে। প্রত্যেকদিন নতুন নতুন দাম হাতে লিখে দেওয়া হচ্ছে সেলস কাউন্টারের কর্মীদের কাছে। তিন থেকে চার গুণ বেশি দামে সবজি কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। গরিব মানুষদের কথা ভেবে অন্নপূর্ণা যোজনা চালু করেছে সরকার। ৫ টাকায় বিশেষ থালি মিলছে। তাতে পাওয়া যায় ভাত-ডাল-সব্জি-আচার, আর জলের পাউচ। রাস্তার ধারে ছোট ছোট কাউন্টার করে দেওয়া হয় খাবার। বর্তমান অবস্থায় বিনামূল্যে খাবার দেওয়ার কথা ঘোষণা করেছে প্রশাসন।

সেরা শিরোনাম

Breaking : বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
Airport Missile Attack: সৌদি আরবে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু ভারতীয়ের, আহত একাধিক
সৌদি আরবে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু ভারতীয়ের, আহত একাধিক
Man in Tiger Cage: চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য, কী জানাল কর্তৃপক্ষ?
চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য, কী জানাল কর্তৃপক্ষ?

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget