এক্সপ্লোর

৩৭০ রদের পর কাশ্মীরে বিধিনিষেধে শ্বশুর-শাশুড়ির সঙ্গে ২২ দিন যোগাযোগ নেই, ‘অমানবিক’, বললেন ক্ষুব্ধ ঊর্মিলা

কেন্দ্রশাসিত অঞ্চলের তকমা পেয়েছে জম্মু ও কাশ্মীর। কেন্দ্রীয় সরকারের যে সিদ্ধান্তের পর অশান্তি ছড়িয়েছিল উপত্যকায়

নানদেদ: জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ রদ হওয়ার পর বিধিনিষেধের জন্য শ্বশুর-শাশুড়ির সঙ্গে ২২ দিন যোগাযোগ করতে পারেননি। যা নিয়ে প্রবল ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী ও অধুনা রাজনীতিক ঊর্মিলা মাতন্ডকর। কেন্দ্রের বিজেপি সরকারেরও তীব্র সমালোচনা করেছেন তিনি। সংবিধানের ৩৭০ ও ৩৫ এ ধারা রদ হওয়ার পর কেন্দ্রশাসিত অঞ্চলের তকমা পেয়েছে জম্মু ও কাশ্মীর। কেন্দ্রীয় সরকারের যে সিদ্ধান্তের পর অশান্তি ছড়িয়েছিল উপত্যকায়। ইন্টারনেট, মোবাইল পরিষেবা-সহ যোগাযোগের বিভিন্ন মাধ্যমে কোপ পড়েছিল। বিভিন্ন বিধিনিষেধও জারি করা হয়েছিল। ঊর্মিলার অভিযোগ, সেই বিধিনিষেধের কোপে কাশ্মীরে বসবাসরত তাঁর শ্বশুর-শাশুড়ির সঙ্গে ২২ দিন যোগাযোগ করতে পারেননি তাঁর স্বামী। শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, ‘শুধু সংবিধানের ৩৭০ ধারা রদ করা নিয়েই প্রশ্ন উঠছে না, প্রশ্ন উঠছে যেরকম অমানবিকভাবে সেটা প্রয়োগ করা হয়েছে তা নিয়েও।’ তারপরই ক্ষোভের সঙ্গে অভিনেত্রী ও গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়াই করে হেরে যাওয়া ঊর্মিলা বলেছেন, ‘আমার শ্বশুর ও শাশুড়ি কাশ্মীরে থাকেন। দুজনেই ডায়াবিটিসে আক্রান্ত। উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন। আদ ২২ দিন হয়ে গেল আমি বা আমার স্বামী ওঁদের সঙ্গে কোনওভাবে যোগাযোগ করতে পারিনি। এটাও জানি না যে, বাড়িতে ওঁরা ঠিকমতো ওষুধ পাচ্ছেন কি না।’

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
NDA News: ২০২৯ সালেই একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন? NDA রাজ্যগুলি রাজি, বিরোধীরা কি মানবে?
২০২৯ সালেই একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন? NDA রাজ্যগুলি রাজি, বিরোধীরা কি মানবে?
Indian Railways: ভারতীয় রেলে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের ভয়াবহ ছবি, ৫১২-এর মধ্যে ডাহা ফেল ৪৫৮ স্টেশন
ভারতীয় রেলে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের ভয়াবহ ছবি, ৫১২-এর মধ্যে ডাহা ফেল ৪৫৮ স্টেশন
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 

ভিডিও

CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget