এক্সপ্লোর

অভিনয়ের এত ব্যাপ্তি টালিগঞ্জে আর কারও নেই, তাপসের মৃত্যুতে টলিউডের শোকবার্তা

এতদিনের সহশিল্পীর মৃত্যুতে ভেঙে পড়েছেন দেবশ্রী। জানালেন, কথা বলার অবস্থায় নেই।

কলকাতা: তাপস পালের মত ভার্সেটাইল অভিনেতা খুব বেশি দেখেনি টলিউড। বড় অসময়ে চলে গেলেন তিনি। তাপসের মৃত্যুতে ভেঙে পড়েছেন টালিগঞ্জে তাঁর সহ শিল্পীরা। দাদার কীর্তি-র তাপস অনবদ্য। ওই চরিত্রে অভিনয়ের সুযোগ পেলেও করার সাহস দেখাবেন না। দীর্ঘদিনের সহ অভিনেতার প্রয়াণের পর চিরঞ্জিৎ চক্রবর্তীর স্বীকারোক্তি। প্রায় একই সঙ্গে ছবির দুনিয়া থেকে রাজনীতিতে পা রাখা চিরঞ্জিৎ বলেছেন, তাপস তাঁর ভাইয়ের মত ছিলেন। তাঁর শেষ জীবনটা অত্যন্ত খারাপ গেল, এত উজ্জ্বল ছেলের এই পরিণতি মেনে নেওয়া যায় না। দাদার কীর্তি যেমন বাংলা ছবিকে তাপসকে দিয়েছিল, তেমনই দিয়েছিল দেবশ্রীকে। তারপর ভালবাসা ভালবাসা, গুরুদক্ষিণা-র মত অসংখ্য সুপার ডুপারহিট ছবি তাঁরা করেছেন। এতদিনের সহশিল্পীর মৃত্যুতে ভেঙে পড়েছেন দেবশ্রী। জানালেন, কথা বলার অবস্থায় নেই। ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে কয়েকটি ছবিতে দেখা গিয়েছে তাপসকে। ভেঙে পড়েছেন ঋতুপর্ণাও। বললেন, তাঁর প্রাণখোলা হাসিটাই শুধু মনে পড়ছে, যতদিন বাংলা ছবি থাকবে, ততদিন থাকবেন তাপস। এত শক্তিশালী অভিনেতা কম এসেছেন। এত তাড়াতাড়ি তিনি চলে যাবেন ভাবতে পারেননি তিনি। নায়ক থেকে চরিত্রাভিনেতা- এই পরিবর্তন টলিউডে সব থেকে সহজভাবে করে দেখিয়েছিলেন তাপস। বললেন টোটা রায়চৌধুরী। শেষ ১৫ বছর ধরে তাপসের প্রতিবেশী অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত। থাকতেন উল্টোদিকের ফ্ল্যাটে। শুধু যে তাঁর সঙ্গে অনেক ছবি করেছেন তা নয়, নিয়মিত দেখা হত তাঁর সঙ্গে, কথা হত, তাপসের বাড়ির পুজোতেও যেতেন তিনি। শেষ কিছুদিন তাপস ভীষণ ভুগছিলেন। জানালেন ইন্দ্রাণী। এক-দেড়মাস আগেও তাপসের সঙ্গে দেখা হয়েছে, উনি ভীষণ গল্প করতে ভালবাসতেন। এত বড় অভিনেতার কোনও বিকল্প পাবে না বাংলা ছবি। বললেন রচনা বন্দ্যোপাধ্যায়।

সেরা শিরোনাম

Weather Update: আকাশ মেঘলা, আজ কি ঝড়-বৃষ্টির আশঙ্কা ? কী বলছে IMD
আকাশ মেঘলা, আজ কি ঝড়-বৃষ্টির আশঙ্কা ? কী বলছে IMD
Delhi Metro : সন্দেহজনকভাবে বেরিয়ে যাওয়ার চেষ্টা, সিঁড়ি দিয়ে ধাওয়া করে ধরলেন জওয়ান ; মেট্রো স্টেশনে হুলস্থূল দিল্লিতে
সন্দেহজনকভাবে বেরিয়ে যাওয়ার চেষ্টা, সিঁড়ি দিয়ে ধাওয়া করে ধরলেন জওয়ান ; মেট্রো স্টেশনে হুলস্থূল দিল্লিতে
News Live Blog : উমা আরাধনায় মুখ্যমন্ত্রী, কাঁথির পুজোয় করলেন আরতি
উমা আরাধনায় মুখ্যমন্ত্রী, কাঁথির পুজোয় করলেন আরতি
Abhijeet Dipke : '৫ দিন জেলে কাটানোর পরেও মুখে হাসি নিয়ে আদালতে', সৌরভ-আশুতোষের মনোবলকে কুর্নিশ অভিজিতের
'৫ দিন জেলে কাটানোর পরেও মুখে হাসি নিয়ে আদালতে', সৌরভ-আশুতোষের মনোবলকে কুর্নিশ অভিজিতের

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget