এক্সপ্লোর

Adultery: বিবাহবহির্ভূত সম্পর্ক ফের অপরাধ বলে গন্য হবে? মোদি সরকারের কাছে সুপারিশ সংসদীয় কমিটির

Parliamentary Panel: সংসদীয় কমিটির এই রিপোর্ট যদি গ্রহণ করে কেন্দ্রীয় সরকার, তাহলে তা ২০১৮ সালে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চের রায়ের পরিপন্থী হিসেবে গৃহীত হবে।

নয়াদিল্লি: দেশে বিবাহবহির্ভূত সম্পর্ক আবারও অপরাধ বলে গন্য হতে পারে। মঙ্গলবার সংসদীয় কমিটির তরফে তেমনই সুপারিশ করা হল কেন্দ্রীয় সরকারের কাছে। তাদের দাবি, বিবাহ একটি পবিত্র প্রতিষ্ঠান। যেনতেন প্রকারে তাকে রক্ষা করতে হবে। ভারতীয় ন্যায় সংহিতায় তাই বিবাহবহির্ভূত সম্পর্ককে ফের অপরাধ গন্য করার আর্জি জানানো হল। 

এ বছর সেপ্টেম্বর মাসে ভারতীয় ন্য়ায় সংহিতা বিল পেশ করে অমিত শাহ নেতৃত্বাধীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওই বিল নিয়ে মঙ্গলবার একটি রিপোর্ট জমা দেয় সংসদীয় কমিটি। তাতেই বিবাহবহির্ভূত সম্পর্ককে ফের অপরাধের আওতায় আনার সুপারিশ করে তারা। ওই রিপোর্টে বলা হয়েছে, সব লিঙ্গের মানুষের জন্যই বিবাহবহির্ভূত সম্পর্ককে অপরাধ গন্য করতে হবে। নারী হোন বা পুরুষ, প্রত্যেকেই সমান দায়বদ্ধ।

সংসদীয় কমিটির এই রিপোর্ট যদি গ্রহণ করে কেন্দ্রীয় সরকার, তাহলে তা ২০১৮ সালে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চের রায়ের পরিপন্থী হিসেবে গৃহীত হবে। কারণ পাঁচ বছর আগে দেশের শীর্ষ আদালত জানায়, বিবাহবহির্ভূত সম্পর্ক অপরাধ হতে পারে না এবং তাকে অপরাধ হিসেবে গন্য করাও উচিত নয়।

ভারতীয় ন্যায় সংহিতা অধিনিয়ম বিল দেশের আইনশৃঙ্খলার খোলনলচে বদলে দেওয়ার তিনটি বিলের মধ্যে একটি। অগাস্ট মাসে সেটি স্বরাষ্ট্র বিভাগীয় স্ট্যান্ডিং কমিটির কাছে পর্যালোচনার জন্য পাঠানো হয়, যার নেতৃত্বে রয়েছেন বিজেপি সাংসদ ব্রিজ লাল। যদিও এই সুপারিশের বিরোধিতা করেছেন কংগ্রেস সাংসদ পি চিদম্বরমন। তাঁর বক্তব্য, “ব্যক্তিবিশেষের দাম্পত্যজীবনে প্রবেশের অধিকার নেই রাষ্ট্রের।”

২০১৮ সালে তদানীন্তন প্রধান বিচারপতি দীপক মিশ্র নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, বিবাহবিচ্ছেদ মামলার ক্ষেত্রে বিষয়টি যুক্তিগ্রাহ্য হিসেবে ধরা গেলেও, বিবাহবহির্ভূত সম্পর্ক কখনও অপরাধ হিসেবে গন্য হতে পারে না। আদালত জানায়, মান্ধাতা আমলে স্ত্রীর কাছে প্রভু হিসেবে গন্য হতেন স্বামী। পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থায় নারীর উপর কর্তৃত্ব করতেন পুরুষ। বিবাহবহির্ভূত সম্পর্ককে অপরাধ হিসেবে গন্য করার রীতিও ঔপনিবেশিক আইন থেকে এসেছে।

২০১৮ সালে ওই রায়ের আগে পর্যন্ত বিবাহবহির্ভূত সম্পর্ক অপরাধ হিসেবে গন্য হতো। আইনে বলা ছিল, স্বামী বা স্ত্রী যদি ব্যাভিচার করেন, স্ত্রীর অনুমোদন ছাড়া কোনও পুরুষ যদি অন্য় নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন, বা কোনও নারী যদি অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন, তাতে দোষী সাব্যস্ত হলে পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে। মহিলাদের যদিও সাজা দেওয়ার নিয়ম ছিল না। পাঁচ বছর আগে সেই আইন বাতিল করে বিবাহবির্ভূত সম্পর্ককে অপরাধমুক্ত করে শীর্ষ আদালত। এবার আদালতের সেই নির্দেশকেই পাল্টে, ফের বিবাহবহির্ভূত সম্পর্ককে অপরাধের আওতায় আনার সুপারিশ করা হল।

সেরা শিরোনাম

Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."

ভিডিও

Kmc News | কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি সোমবার ?
Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা
Jagadhatri Puja 2026 | আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন
Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget