এক্সপ্লোর

Afghanistan Crisis : তালিবানকে জঙ্গি সংগঠন ঘোষণা ফেসবুকের, নিষিদ্ধ আপত্তিকর কন্টেন্ট

ভয়ঙ্কর পরিবেশের মধ্যেই তালিবানের বিরুদ্ধে কড়া অবস্থান নিল আমেরিকার সোশাল মিডিয়া জায়েন্ট ফেসবুক। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তালিবানদের নিষিদ্ধ ঘোষণা করা হবে।

নয়া দিল্লি : রাজধানী কাবুল সহ গোটা আফগানিস্তানের পুরো নিয়ন্ত্রণ নিয়েছে তালিবানরা। চারিদিকে ভয়-আতঙ্কের পরিবেশ। সাধারণ আফগানরা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন। অনেকে তাঁদের উদ্ধারের জন্য গোটা বিশ্বের কাছে আবেদন জানাচ্ছেন। তাঁদের আর্তনাদে সাড়া দিয়ে একাধিক রাষ্ট্রনেতা তালিবানদের কড়া সমালোচনা করেছেন। ভয়ঙ্কর এই পরিবেশের মধ্যেই তালিবানের বিরুদ্ধে কড়া অবস্থান নিল আমেরিকার সোশাল মিডিয়া জায়েন্ট ফেসবুক। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তালিবানদের নিষিদ্ধ ঘোষণা করা হবে। এর পাশাপাশি যেসব কন্টেন্টের মাধ্যমে তাদের সমর্থনের কথা বলা হয়েছে সেগুলিকে "বিপজ্জনক সংগঠন নীতি"-তে নিষিদ্ধ করা হবে।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, মার্কিন আইনের অধীনে তালিবান সন্ত্রাসী সংগঠন। আমরা আমাদের বিপজ্জনক সংগঠন নীতিমালার অধীনে তাদের পরিষেবা থেকে নিষিদ্ধ করেছি। এর অর্থ হল, তালিবানদের পক্ষ থেকে বা তাদের দ্বারা পরিচালিত অ্যাকাউন্টগুলি সরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া তাদের প্রশংসাসূচক, সমর্থন এবং প্রতিনিধিত্ব করা কন্টেন্ট নিষিদ্ধ করা হচ্ছে।

তাঁর সংযোজন, আমাদের কাছে আফগানিস্তানের বিশেষজ্ঞদের একটি দল আছে। যারা স্থানীয় দরি এবং পশতু ভাষাভাষীর এবং স্থানীয় প্রেক্ষাপট সম্পর্কে জ্ঞান আছে। এই প্ল্যাটফর্মে কোনও সমস্যা দেখা দিলে তা চিহ্নিত করতে এবং সতর্ক করতে আমাদের সহায়তা করে।

প্রসঙ্গত, তালিবানরা রাজধানী কাবুলে প্রবেশের পর রবিবার আফগানিস্তান সরকার ভেঙে পড়ে। দেশত্যাগ করেন প্রেসিডেন্ট আশরাফ ঘনি। তালিবানরা কাবুলে ঢুকে রাষ্ট্রপতি ভবনের নিয়ন্ত্রণ নেয়। এদিকে তালিবানের ক্ষমতা দখলের সাথে সাথে সেদেশের সাধারণ নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়ায়। অনেকের মধ্যে দেশ ছাড়ার হিড়িক পড়ে যায়। তালিবান আতঙ্কে নিজের মাটি ছেড়ে দূরে পালিয়ে যাওয়ার মরিয়া চেষ্টার ছবি দেখা গেছে গতকালই। গতকাল উড়ন্ত বিমান থেকে নিচে পড়ে মৃত্যু হয়েছে ৩ জনের। কাবুল বিমানবন্দরের দিকে দৌড়াতে দেখা গেছে মহিলা, পুরুষ ও শিশুদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Vande Mataram Controversy: দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget