এক্সপ্লোর

Afghanistan Crisis : শ'দেড়েক ভারতীয় এখনও আটকে কাবুলে, ফেরানোর উদ্যোগ কেন্দ্রের

আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে প্রবল চেষ্টা করছে সরকার। চটজলদি যাওয়ার প্রয়োজন হলে আফগানিস্তান লাগোয়া প্রতিবেশী দেশ থেকেও বিমান চাওয়ার কথা ভাবছে ভারত সরকার।

কাবুল : আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে প্রবল চেষ্টা করছে সরকার। গতকাল নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শ'দেড়েক ভারতীয় এখনও কাবুলে আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। তাঁদের আজ-কালের মধ্যেই দেশে ফেরানোর চেষ্টা চলছে। প্রস্তুত রয়েছে বিমান। চটজলদি যাওয়ার প্রয়োজন হলে আফগানিস্তান লাগোয়া প্রতিবেশী দেশ থেকেও বিমান চাওয়ার কথা ভাবছে ভারত সরকার। হামিদ কারজাই বিমানবন্দরের নিরাপত্তা সুনিশ্চিত করা গেলেই, কাবুলের দিকে উড়বে বিমান।

তালিবানরা আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকেই সেদেশ ছাড়ার হিড়িক পড়ে গেছে সাধারণ নাগরিকদের মধ্যে। তালিবান আতঙ্কে নিজের মাটি ছেড়ে দূরে পালিয়ে যাওয়ার মরিয়া চেষ্টার ছবি দেখা গেছে । তার জেরে উড়ন্ত বিমান থেকে নিচে পড়ে মৃত্যু হয় ৩ জনের। এর পরও দেখা গেছে মর্মান্তিক ছবি। কাবুল বিমানবন্দরের দিকে দৌড়াতে দেখা গেছে মহিলা, পুরুষ ও শিশুদের। এমনকী আমেরিকার বায়ুসেনার বিমানে ঝুলে যাওয়ার মরিয়া চেষ্টাও করেন কেউ কেউ। তাতেই বিমান থেকে পড়ে মৃত্যুর ঘটনা। যা এ পর্যন্ত আফগানিস্তান সংকটের অন্যতম ভয়াবহ চিত্র হয়ে উঠে এসেছে। শুধু কী তাঁরাই ! যাঁরা কোনও ক্রমে বিমানে উঠতে পেরেছেন, তাঁরা ঠাসাঠাসি করেই বিমান চেপেছেন। 

এই পরিস্থিতির মধ্যেই এয়ার ইন্ডিয়ার একটি বিমান AI244 ১২৯ জন যাত্রীকে কাবুল থেকে দিল্লি নিয়ে আসে। তাঁরা দেশে ফিরে মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এর পর গতকাল ১২০ জন ভারতীয় আধিকারিককে নিয়ে ফেরে ভারতীয় বায়ুসেনার সি-১৭ বিমান। গুজরাতের জামনগরে বিমানটি অবতরণ করে। এর আগে ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছিল, ভারতের রাষ্ট্রদূত এবং ভারতীয় কর্মীদের দ্রুত ফিরিয়ে আনা হচ্ছে। যুদ্ধ-বিধ্বস্ত সেদেশের পরিস্থিতি দেখে এই সিদ্ধান্ত।

কেন্দ্রীয় সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, আগামী দু’একদিনের মধ্যেই আফগানিস্তান থেকে নিরাপদে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হবে। এরইমধ্যে বিদেশ মন্ত্রক আফগানিস্তান থেকে ভারতে আসার জন্য বিশেষ -ভিসা চালু করেছে। সোমবার কাবুল বিমানবন্দর ও আফগানিস্তানের আকাশ পথ বন্ধ হয়ে যাওয়ায় ভারতীয়দের উদ্ধারকাজ ব্যাহত হয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Vande Mataram Controversy: দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget