এক্সপ্লোর

Afghanistan Earthquake: বাড়িঘর সব ধূলিসাৎ, মৃত ২০০০, ভূমিকম্প-আফটার শকে লন্ডভন্ড আফগানিস্তান

Afghanistan Death Toll: বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, হেরাট প্রদেশের কমপক্ষে ১২টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

নয়াদিল্লি: পর পর তিনটি শক্তিশালী কম্পনে আবারও তছনছ আফগানিস্তানে। নয় নয় করে মৃত্যুসংখ্যা বেড়ে হল ২০০০ (Afghanistan Death Toll)। রবিবার তালিবানের তরফে বিবৃতি দিয়ে এই পরিসংখ্যান তুলে ধরা হয়। ছ'-ছ'টি গ্রাম ধুলোয় মিশে গিয়েছে। তার নীচে এখনও বহু মানুষ চাপা পড়ে রয়েছেন। গত দুই দশকে এত প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যাচ্ছে। (Afghanistan Earthquake)

 শনিবার দুপুরে পর পর তিন বার ভূমিকম্প হয় আফগানিস্তানে। ১২টা বেজে ৪২ মিনিটে সবচেয়ে তীব্র কম্পন অনুভূত হয়। সেবার কম্পনের তীব্রতা ছিল ৬.২। তার আগে, ১২টা বেজে ১৯ মিনিটে যে কম্পন অনুভূত হয়, তার তীব্রতা ছিল ৫.৬। আর প্রথম বার ১২টা বেজে ১১ মিনিটে যে কম্পন অনুভূত হয়, রিখটার স্কেলে তার তীব্রতা ছিল ৬.১। এর পর, পর পর আটটি আফটার শকও অনুভূত হয়।

এবারে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হেরাট শহরের ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।  এই হেরাট শহরটি ইরান সীমান্ত থেকে ১২০ কিলোমিটার পূর্বে অবস্থিত।  আফগানিস্তানের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত হেরাট। ২০১৯ সালে বিশ্বব্যাঙ্ক জানায়, ১৯ লক্ষ মানুষের বসবাস সেখানে। ভূমিকম্পপ্রবণ ওই এলাকা আদৌ বসবাসের উপযোগী বলে আগেই জানিয়েছিল বিশ্বব্যাঙ্ক। হেরাট ছাড়াও, ফারাহ্, বদগিতেও ভূমিকম্পের প্রভাব পড়েছে।

আরও পড়ুন: Israel-Palestine Conflict: ৭৫ বছর ধরে যুদ্ধ-সংঘর্ষ, হাজার হাজার মানুষের প্রাণহানি, ইজরায়েল-প্যালেস্তাইন সংঘাতের ইতিহাস দীর্ঘ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, হেরাট প্রদেশের কমপক্ষে ১২টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরছাড়া প্রায় ৪,৫০০ মানুষ। ধুলোয় মিশে গিয়েছে ছয়টি গ্রাম। এখনও পর্যন্ত ৬০০টি বাড়ি ধূলিসাৎ হয়ে গিয়েছে। তার নীচে এখনও বহু মানুষ চাপা পড়ে রয়েছে বলে আশঙ্কা। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ২০০টি গ্রাম। হতাহতের সংখ্য়া আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আফগানিস্তানের তথ্য এবং সংস্কৃতি বিভাগের মন্ত্রী আব্দুল ওয়াহিদ রায়ান জানিয়েছেন, এখনও পর্যন্ত হতাহতের যে পরিসংখ্যান উঠে আসছে, তা আরও বাড়তে পারে। দেশের বিপর্যয় মোকাবিলা বিভাগের মুখপাত্র মহম্মদ আবদুল্লা জান জানিয়েছেন, জেন্দা জান জেলায় আফটার শকের প্রভাব পড়ে। সেখানকার চারটি গ্রাম কার্যতই ধুলোয় মিশে গিয়েছে।

ভূমিকম্পে সবকিছুপ তছনছ হয়ে গিয়েছে হেরাট প্রদেশে। টেলিফোন সংযোগও কাজ করছে না বলে জানা গিয়েছে। ফলে ঘটনাস্থল থেকে তথ্য পেতে সময় লাগছে। সোশ্যাল মিডিয়ায় যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে কয়েকশো মানুষকে ধ্বংসস্তূপের সামনে, রাস্তায় বসে থাকতে দেখা গিয়েছে। ওই ছবি এবং ভিডিও-র সত্যতা যদিও যাচাই করে দেখেনি এবিপি আনন্দ। ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু হয়েছে সেখানে। হাসপাতালগুলিকে আগেই তৎপর হতে বলা হয়েছিল। বহু মানুষ আহত অবস্থায় ভর্তি রয়েছেন সেখানে। ত্রাণসামগ্রীও পৌঁছে দেওয়া হচ্ছে। রাষ্ট্রপুঞ্জ, WHO-র তরফেও সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

এমনিতে ভূমিকম্প প্রবণ দেশ হিসেবেই পরিচিত আফগানিস্তান। বিশেষ করে হিন্দুকুশ পার্বত্য অঞ্চল এলাকায় প্রায়শই ভূমিকম্প হয়। ইউরেশিয়ান এবং টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত বলেই এমনটা ঘটে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget