এক্সপ্লোর

Earthquake : ৫ ঘণ্টার মধ্যে দুবার ভূমিকম্প, আফগানিস্তানে থরথরিয়ে কাঁপল মাটি, আবার বড় ক্ষয়ক্ষতি?

আফগানিস্তানে ভূমিকম্প একটি সাধারণ ঘটনা। হিন্দু কুশ পাহাড়ের কাছে ইউরেশীয় ও ভারতীয় প্লেটগুলির সংযোগস্থলে এটি বেশি হয়। দেশটি বহু সংকট মোকাবেলা করছে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • আফগানিস্তানে রবিবার রাতে হিন্দুকুশ অঞ্চলে ৬.৩ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়েছে।
  • পাঁচ ঘণ্টার ব্যবধানে প্রথমে ৩.৯ ও পরে ৬.৩ তীব্রতার দুটি ভূমিকম্প হয়।
  • ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা মৃত্যুর খবর পাওয়া যায়নি।
  • গত দুই মাসে এটি আফগানিস্তানে হওয়া তৃতীয় বড় ধরনের ভূমিকম্প।

২ মাস আগেই পাকিস্তান সীমান্তের কাছে পূর্ব আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প শয়ে শয়ে মানুষের প্রাণ গিয়েছিল। দুর্গম জায়গায় ধ্বংসস্তূপে চাপা পড়েই মারা যান বহু মানুষ। প্রবল দুর্যোগে উদ্ধারকারীদল পৌঁছতেই পারেনি অনেক দুর্গতর কাছে। সেই ক্ষতে প্রলেপ পড়তে না পড়তেই আবার কাঁপল কাবুলিওয়ালার দেশ। আবার হিন্দুকুশ পর্বতে বড় কম্পন। রবিবার গভীর রাতে আফগানিস্তানে ভূমিকম্পের জোরালো কম্পন অনুভূত হয়।

এখানে পাঁচ ঘণ্টার মধ্যে দুবার জোরালো ভূমিকম্প হয়। মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক তৈরি হয়। মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা (USGS) অনুসারে, প্রথম ভূমিকম্পটির রিখটার স্কেলে তীব্রতা ছিল ৩.৯। পরেরটি ছিল আরও জোরালো,তীব্রতা ছিল ৬.৩। এই ভূমিকম্পটি স্মৃতি উস্কে দিয়েছে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ঘটে যাওয়া ২ মাস আগের ভূমিকম্পের। 

ইউএসজিএস জানিয়েছে যে ভূমিকম্পটি ঘটে স্থানীয় সময় অনুযায়ী রাত ১২:৫৯ মিনিটে (২০:২৯ জিএমটি) । হিন্দুকুশ অঞ্চলের মাজার-ই-শরিফ শহরের কাছে খোলমে ভূপৃষ্ঠের ২৮ কিলোমিটার (১৭ মাইল) গভীরে ঘটে। ধাক্কা অনুভূত হয় রাজধানী কাবুলের এফপি সংবাদ সংস্থার দফতরেও।  

কখন কখন অনুভূত হয়েছিল ভূমিকম্পের কম্পন?

ভারতীয় সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) অনুসারে, প্রথম ভূমিকম্পটি রবিবার (২ নভেম্বর, ২০২৬) রাত ২০:৪০:৫২ মিনিটে হয়, অর্থাৎ রাত ৯ টা বাজার কিছুক্ষণ আগে। রিখটার স্কেলে তীব্রতা  ছিল ৩.৯ । এই ভূমিকম্পের কেন্দ্র ছিল মাটির ১০ কিমি গভীরে। তার ঠিক পাঁচ ঘণ্টার মধ্যে হিন্দুকুশ এলাকায় দ্বিতীয় ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.৩। এর কেন্দ্র ছিল মাটির ২৩ কিমি গভীরে। 

ভূমিকম্পের পর ঘর ছেড়ে পালাল মানুষ

স্থানীয় প্রশাসন একটি হেল্পলাইন চালু করেছে।   এখনও  পর্যন্ত কোনও মৃত্যু বা আহত হওয়ার  খবর পাওয়া যায়নি। এএফপি সংবাদদাতা জানিয়েছেন , মাজার-ই-শরিফে বহু মানুষ মাঝরাতে তাদের ঘর ভেঙে যাওয়ার ভয়ে রাস্তায় নেমে আসে।  ২০২১ সালে এ আফগানিস্তানে ক্ষমতায় ফেরে তালিবানরা। এর  পর থেকেই একাধিক বড় ভূমিকম্প হয়েছে সেখানে। ২০২৩ সালে ইরানের সীমান্তে পশ্চিম হেরাত অঞ্চলে  হওয়া ভূমিকম্পটি ছিল বেশ ভয়াবহ। তাতে বহু মানুষ মারা যান এবং ৬৩,০০০ এর বেশি ঘর ভেঙে যায়। এই বছর ৩১ অগাস্ট ৬.০ তীব্রতার একটি ভূমিকম্প হয়। সেখানেও ২,২০০ জনের বেশি মানুষ মারা যায়। এটি আফগানিস্তানে সাম্প্রতিক  অতীতে সবচেয়ে মারাত্মক ভূমিকম্প ছিল।                  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
Ebola Virus Outbreak: ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: 'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য
'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget