এক্সপ্লোর

Afghanistan News: বিতর্কের জেরে মহিলা সাংবাদিকদের মুখোমুখি হলেন, সাফাই দিয়ে আফগান মন্ত্রী বললেন…

Amir Khan Muttaqi: মুত্তাকির সাংবাদিক বৈঠকে মহিলাদের ব্রাত্য রাখা নিয়ে বিতর্কে চরমে উঠেছিল।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • আফগান মন্ত্রী মুত্তাকি জানান, মহিলা সাংবাদিকদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি প্রযুক্তিগত কারণে।
  • মুত্তাকি দাবি করেন, আফগানিস্তানে নারীশিক্ষার অধিকার সুরক্ষিত, কেবল কিছু বিষয় স্থগিত রাখা হয়।
  • মহিলা সাংবাদিকদের বাদ দেওয়ায় সমালোচনা হয়। তা নিয়ে এল সাফাই।

নয়াদিল্লি: আফগানিস্তানে মহিলাদের উপর নিত্যনতুন ফতোয়া জারির খবর উঠে আসে প্রায়শই। আফগান মন্ত্রীর ভারত সফরে মহিলা সাংবাদিকদের ‘ব্রাত্য’ রাখা নিয়েও তাই প্রশ্ন উঠছিল। বিতর্ক শুরু হওয়ায় সেই নিয়ে এবার সাফাই দিলেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। তাঁর দাবি, ‘প্রযুক্তিগত কারণে’ মহিলাদের আগের সাংবাদিক বৈঠকে রাখা যায়নি। (Afghanistan News)

মুত্তাকির সাংবাদিক বৈঠকে মহিলাদের ব্রাত্য রাখা নিয়ে বিতর্কে চরমে উঠেছিল। এমনকি, কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার এই দাবি মানল কী করে, কেন মহিলা সাংবাদিকদের এভাবে অসম্মান করা হল, তা নিয়ে প্রশ্ন তুলছিলেন বিরোধীরাও। সেই আবহে রবিবার দিল্লিতে মহিলা সাংবাদিকদের মুখোমুখি হন মুত্তাকি। আগের সাংবাদিকদের কেন আগে ডাকা হয়নি, তা নিয়ে সাফাই দিলেন তিনি। (Amir Khan Muttaqi)

মহিলা সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন মুত্তাকি বলেন, “ওই সাংবাদিক বৈঠক নিয়ে বলতে চাই, অল্প সময়ের মধ্যে ব্যবস্থা করতে হয়েছিল। হাতেগোনা কিছু সাংবাদিককেই ডাকা হয়। প্রযুক্তিগত সমস্যাই বলা যায়, আর কোনও সমস্যা ছিল না। আমাদের সহকর্মীরা নির্দিষ্ট কিছু সাংবাদিককেই ডাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। এর নেপথ্যে অন্য কোনও উদ্দেশ্য ছিল না।”

আফগানিস্তানে মহিলাদের উপর বিধিনিষেধ চাপানো থেকে, মহিলাদের স্বাধীনতায় হস্তক্ষেপ, কম অভিযোগ নেই তালিবান সরকারের বিরুদ্ধে। কিন্তু মুত্তাকির বক্তব্য, “আমাদের স্কুল, বিভিন্ন প্রতিষ্ঠানে ১০ মিলিয়ন পড়ুয়া রয়েছেন, যাঁর মধ্যে ২৮ লক্ষের বেশি পড়ুয়া মহিলা ও মেয়ে। মাদ্রাসায় স্নাতকস্তর পর্যন্ত পড়ানো হয়। কিছু সীমাবদ্ধতা রয়েছে বইকি। কিন্তু নারীশিক্ষাকে ‘হারাম’ বলে দাগিয়ে দিইনি আমরা। পরবর্তী নির্দেশ পর্যন্ত স্থগিত রাখা হয় শুধু।”

এক সপ্তাহব্যাপী সফরে ভারতে এসেছেন মুত্তাকি। ১০ অক্টোবর দিল্লিতে সাংবাদিক বৈঠকও করে তিনি। কিন্তু সেখানে মহিলা সাংবাদিকদের অনুপস্থিতি নজর কাড়ে সকলের। সাংবাদিক থেকে বিরোধী শিবিরের রাজনীতিক, নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করা সমাজকর্মীরা ওকযোগে সরব হন।  এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান উইমেন্স প্রেস কর্পস জানায়, মহিলাদের ব্রাত্য রাখার সিদ্ধান্ত ‘অত্যন্ত বৈষম্যমূলক’। এর সপক্ষে কোনও সাফাই হয় না। এর পরই রবিবার মহিলা সাংবাদিকদের আমন্ত্রণ জানান আফগান মন্ত্রী।

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget