এক্সপ্লোর

টোকেন নম্বর ৪৫! ৬ ঘন্টার বেশি অপেক্ষার পর মনোনয়ন পেশ কেজরিবালের, বিজেপির ‘চক্রান্ত’ দেখছে আপ

রিটার্নিং অফিসারের (আর ও) কক্ষে টানটান নাটক চলে, যার জেরে দিল্লির মুখ্যমন্ত্রীর দল আমআদমি পার্টি (আপ) বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে দাবি করে, স্রেফ কেজরিবালের মনোনয়ন আটকাতে ৩৫ জনকে পাঠিয়েছে তারা!

নয়াদিল্লি: কয়েক ডজন নির্দলের পিছনে দাঁড়িয়ে ৬ ঘন্টার বেশি অপেক্ষার শেষে অবশেষে দিল্লি বিধানসভা নির্বাচনে মনোনয়ন পেশ করলেন অরবিন্দ কেজরিবাল। মঙ্গলবার জামনগর হাউসে দীর্ঘ লাইন পড়ে নির্দল প্রার্থীদের। তাঁদের অনেক পিছনে পড়ে যান তিনি। কেজরিবালের টোকেন নম্বর ছিল ৪৫। রিটার্নিং অফিসারের (আর ও) কক্ষে টানটান নাটক চলে, যার জেরে দিল্লির মুখ্যমন্ত্রীর দল আমআদমি পার্টি (আপ) বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে দাবি করে, স্রেফ কেজরিবালের মনোনয়ন আটকাতে ৩৫ জনকে পাঠিয়েছে তারা! কেজরিবাল সোমবার মনোনয়ন জমা দিতে পারেননি রোড শোর জন্য বিলম্বের কারণে। আজ তিনি অপরাহ্নে বলেন, মনোনয়ন জমা দেওয়ার অপেক্ষা করছি। আমার টোকেন নম্বর ৪৫। এখানে অনেকেই মনোনয়ন পেশ করতে এসেছেন। খুব খুশি হয়েছি এত লোককে গণতন্ত্রে সামিল হতে দেখে। আপের দাবি, ৩৫ জন প্রার্থীর মনোনয়নের কাগজপত্র সম্পূর্ণ তৈরি ছিল না। তাঁরা গোঁ ধরে থাকেন, তাঁদের মনোনয়ন গ্রহণ না হলে কেজরিবালকে কাগজপত্র জমা দিতে দেবেন না। আপ বিধায়ক সৌরভ ভরদ্বাজ ট্যুইট করেন, আর ও অফিসে প্রায় ৩৫ জন প্রার্থী বসে আছেন। ওঁদের ঠিকঠাক কাগজপত্র নেই। ১০ জন প্রস্তাবকও নেই। ফোনে প্রস্তাবকদের ডাকছেন। তাঁরা অনড় হয়ে আছেন, তাঁদের কাগজপত্র তৈরি করে মনোনয়ন পেশ করতে দেওয়া না হলে মুখ্যমন্ত্রীকেও মনোনয়ন জমা দিতে দেবে না। যদিও ভরদ্বাজের ট্যুইটে প্রতিক্রিয়া দিতে কেজরিবাল বলেন, এটা কোনও বিষয় নয় কেননা ওঁদের অনেকেই প্রথমবার মনোনয়ন জমা দিচ্ছেন। ওঁদের ভুল হতেই পারে। প্রথমবার আমরাও ভুল করেছি। ওঁদের সঙ্গে মানিয়ে নিতে হবে। ওঁদের সঙ্গ উপভোগ করছি। ওঁরা সবাই আমাদের পরিবারেরই অংশ। গাইডলাইন অনুসারে মনোনয়ন দুপুর তিনটে পর্যন্ত পেশ করা হয়। তবে যে প্রার্থীরা মনোনয়ন জমা দেওয়ার জন্য টোকেন নিয়ে ফেলেছেন, তাঁরা নির্ধারিত সময়সীমার পরও মনোনয়ন পেশ করতে পারবেন। গোটা বিষয়ের পিছনে চক্রান্তের গন্ধ পাচ্ছেন উপ মুখ্যমন্ত্রী মনীশ শিসোদিয়া। তিনি ট্যুইটে লিখেছেন, বিজেপি যতই ষড়যন্ত্র করুক, কেজরিবালের মনোনয়ন পেশ বা তৃতীয়বার তাঁর মুখ্যমন্ত্রী হওয়া ঠেকাতে পারবে না। চক্রান্ত করে কোনও লাভ হবে না তোমাদের।

সেরা শিরোনাম

Viral Video: ডায়েরি না প্রেমের দস্তাবেজ! পাতা ওল্টাতেই…রাস্তার ধার থেকে কুড়িয়ে পাওয়া ডায়েরি ঘিরে শোরগোল, খোঁজ চলছে মালিকের
ডায়েরি না প্রেমের দস্তাবেজ! পাতা ওল্টাতেই…রাস্তার ধার থেকে কুড়িয়ে পাওয়া ডায়েরি ঘিরে শোরগোল, খোঁজ চলছে মালিকের
Jan Suraaj Party: এবার নিজে ভোটে লড়ছেন প্রশান্ত কিশোর, তাও আবার বিজেপি-র গড়ে
এবার নিজে ভোটে লড়ছেন প্রশান্ত কিশোর, তাও আবার বিজেপি-র গড়ে
Delhi News: দিল্লিতে রহস্যমৃত্য়ু নববধূর, ৭২ দিন আগে বিয়ে হয়েছিল, পণের জন্য খুন করা হয়েছে মেয়েকে, বলছে পরিবার
দিল্লিতে রহস্যমৃত্য়ু নববধূর, ৭২ দিন আগে বিয়ে হয়েছিল, পণের জন্য খুন করা হয়েছে মেয়েকে, বলছে পরিবার
Delta Flight Hit by Firework: বাজি ফাটিয়ে স্বাধীনতার উদযাপন, সোজা গিয়ে ফাটল বিমানের গায়ে, তীব্র শব্দে কেঁপে উঠল চারিদিক, অল্পের জন্য় রক্ষা
বাজি ফাটিয়ে স্বাধীনতার উদযাপন, সোজা গিয়ে ফাটল বিমানের গায়ে, তীব্র শব্দে কেঁপে উঠল চারিদিক, অল্পের জন্য় রক্ষা

ভিডিও

Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের
Debraj Chakraborty | কীভাবে চলত দেবরাজের তোলাবাজির সিন্ডিকেট? কী বললেন তরুণজ্যোতি তিওয়ারি?
TMC news | কেন গাড়ির ফুটবোর্ডে নিরাপত্তারক্ষীরা? পুলিশের নোটিসের জবাব অভিষেকের | Abhishek Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget